Friday, April 3, 2026

এবার একটু কৃষকদের পক্ষেও টুইট করুন, সচিনকে আর্জি কেজরির দলের

Date:

Share post:

কৃষক আন্দোলন (farmers protest) নিয়ে আন্তর্জাতিক মহলের চাপের মুখে কেন্দ্রের মোদি সরকারের (modi govt.) সুরে সুর মেলানো তারকা ক্রীড়াবিদ সচিন তেলুন্ডকরকে (sachin tendulkar) এবার কৃষকদের পক্ষে সরব হওয়ার আর্জি জানালো আপ (AAP)। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দলের পক্ষ থেকে টুইটারে এই আবেদন জানানো হয়েছে। সন্দেহ নেই এরপর এই ঘটনায় রাজনীতির রং আরও চড়া হল।

প্রসঙ্গত, কৃষক বিক্ষোভ নিয়ে ‘ইন্ডিয়া টুগেদার’ এবং ‘ইন্ডিয়া এগেনস্ট প্রোপাগান্ডা’ হ্যাশট্যাগে টুইট করার পর থেকেই দেশজুড়ে কড়া সমালোচনার মুখে পড়েছিলেন সচিন তেন্ডুলকর। অভিযোগ ওঠে কৃষক আন্দোলন নিয়ে কার্যত বিজেপি সরকারের সুরেই কথা বলেছেন সচিনের মত ব্যক্তিত্ব। এমনকী সোমবার মহারাষ্ট্রের সোলাপুর থেকে মুম্বইয়ে সচিনের বাড়ির সামনে এসে এক যুবক সচিনের ওই টুইটের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। কৃষকদের হয়ে টুইট করুন সচিন—এই দাবি জানিয়েছেন তাঁর অগণিত ভক্ত। এবার অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির (আপ) তরফেও এই আবেদন করা হয়েছে ভারতীয় ক্রিকেটের নক্ষত্রের প্রতি। সচিনের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন আপ নেত্রী প্রীতি শর্মা মেনন। সেখানেই তিনি সচিনকে কৃষকদের পক্ষে টুইট করতে আবেদন করেছেন। সোলাপুর থেকে সচিনের বাড়ি আসা ওই যুবকের অনুরোধের বিষয়টিও তুলে ধরা হয়েছে রাজনৈতিক নেত্রীর এই চিঠিতে।

আপ নেত্রী সচিনকে লিখেছেন, আপনি ভারতের গর্ব। দেশের ১৩০ কোটি মানুষ আপনার জন্য প্রার্থনা করে, কাঁদে, আপনার সাফল্যে খুশি হয়। যে দেশে ক্রিকেটকে ধর্ম হিসাবে মানা হয়, সেখানে আপনি ঈশ্বর। ভারতরত্ন এবং সাংসদ হিসাবে যে সব মানুষ আপনাকে পুজো করেন, তাঁদের সকলের হয়ে আপনার ব্যাট ধরা উচিত। আপনার এই ভক্তরা চাইছেন যে আপনি এবার দেশের কৃষকদের হয়েও সরব হোন। আপনি টুইট করুন আন্দোলনকারী কৃষকদের দাবি সমর্থন করে। যদিও আপের দাবি সামনে আসার পর কোনও প্রতিক্রিয়া আসেনি সচিনের তরফে।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...