Tuesday, June 23, 2026

সাংবাদিক সুমন কি বিজেপি ঘনিষ্ঠ হতে চাইছেন?

Date:

Share post:

দীর্ঘ কারাবাসের পর আই-কোর চিটফান্ডকাণ্ডে জামিন পেয়েছেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। তাঁর জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে ভর্তি তিনি।
কিন্তু শনিবার আরএসএসের মনোভাবসম্পন্ন সীমান্ত চেতনা মঞ্চের অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে। বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে তাঁর বক্তব্য এই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএসের তাবড় তাবড় নেতারা। সংগঠনের দায়িত্ব প্রাপ্ত সদ্য-প্রাক্তন বিজেপি নেতা সুব্রত চট্টোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচারক প্রদীপ যোশি, রাজ্যের কার্যবাহী সম্পাদক জিষ্ণু বসু প্রমুখ। সাংবাদিক কেরিয়ারে সুমনবাবু প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ ছিলেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিল তার। কিন্তু কখনো বিজেপি নেতাদের সংস্পর্শে তাকে দেখা যায়নি। বরং তার লেখনিতে তিনি বহুবার বিজেপির কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। অথচ সেই সুমনবাবু আরএসএস ঘনিষ্ঠ সংগঠনের অনুষ্ঠানে কেন যোগ দিলেন, বক্তব্য রাখলেন তা নিয়ে জল্পনা তুঙ্গে।
বঙ্গ বিজেপি নেতাদের বক্তব্য, মুকুল রায়কে দলে নেওয়ার পর অনেক সমালোচনা শুনতে হয়েছে। এখন সুমনবাবুর মতো সাংবাদিক বিজেপি ঘনিষ্ঠ হলে সে সমালোচনা বাড়বে বৈ কমবে না।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...