Monday, April 6, 2026

রাজ্যে ২০০ আসনে প্রার্থী দিতে চায় ভারত জাগো জনতা পার্টি

Date:

Share post:

২০২০ সালে বিহার বিধানসভায় টক্কর লড়াইয়ের পর এবার লক্ষ্য বাংলা। ২০২১ আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের ২০০টি আসনে প্রার্থী দিতে চলেছে ভারত জাগো জনতা পার্টি। তার পাশাপাশি মালদা জেলার ১২ টি আসনে প্রার্থী দিবে বিজেজেপি। মঙ্গলবার মালদা শহরের রথবাড়ি এলাকায় একটি বেসরকারী হোটেলের কনফারেন্স রুমে সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি বিষ্ণু সিং।
এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পর্যবেক্ষক সাহানাহাজ খান, পুষ্পা সাহা, কালী সিনহা, হজরত আলী সহ রাজ্য ও জেলা নেতৃত্ব। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারত জাগো জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি বিষ্ণু সিং জানান, ক্ষমতায় আসার সময় অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। বিদেশ থেকে কালাধন ফিরিয়ে এনে প্রত্যেক জনগণের অ্যাকাউন্টে টাকা দেবেন। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার ঠকবাজ, জুলুমবাজ সরকারে পরিণত হয়েছে। লকডাউনে দীর্ঘ কয়েক মাস ঘরবন্দি ছিল মানুষ। রুজি-রোজগার অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে পড়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকার সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে একের পর এক জনবিরোধী নীতি গ্রহণ করে চলেছে। এরই প্রতিবাদে আগামীতে তাদের আন্দোলন। গোটা রাজ্যেই তাদের সংগঠন মজবুত।
এবার তাদের টার্গেট বাংলা। ইতিমধ্যে বাংলায় ২০০ টি আসনে প্রার্থী দিবে তারা। মালদার বারোটি বিধানসভা কেন্দ্রেও প্রার্থী দেওয়া হবে। কৃষকদের পাশে থেকে কৃষি আইনের বিরোধিতায় খুব তাড়াতাড়ি মালদা থেকে বড়সড় আন্দোলন সংগঠিত করার হুমকিও দেন তিনি।

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...