Saturday, April 4, 2026

‘ভারতীয় মুসলিম হিসেবে আমি গর্বিত’, বিদায়ক্ষণে সংসদে আবেগতাড়িত আজাদ

Date:

Share post:

রাজ্যসভায় গুলাম নবি আজাদ সহ ৪ সদস্যের মেয়াদপূর্তি উপলক্ষে আবেগঘন মুহূর্ত তৈরি হলো সংসদের(parliament) অলিন্দে। মঙ্গলবার সংসদে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে গুলাম নবি আজাদের(Ghulam Nabi Azad) কথা বলতে গিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। চোখে জল ভরে আসে তাঁর। পাশাপাশি নিজের বিদায় ভাষণে গলা ধরে আসে আজাদেরও। তিনি বলেন, ‘একজন ভারতীয় মুসলিম হিসেবে আমি গর্বিত। আমি সেই খুশি মানুষদের মধ্যে একজন যে কখনো পাকিস্তান যায়নি।’

এদিন রাজ্য সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর(venkaiah Naidu) বক্তব্যের পর বক্তব্য শুরু করেন গুলাম নবি আজাদ। প্রথমেই নরেন্দ্র মোদির প্রশংসা করেন তিনি। তার প্রতি এতটা সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের জন্য। ‌ পাশাপাশি এদিন তাঁর বক্তব্যে ধরা পড়ল তাঁর শৈশবের জম্মু কাশ্মীর। ‌ মহাত্মা গান্ধী, জহরলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদের মতাদর্শকে পাথেয় করে তার রাজনীতির আঙিনায় আসার কথা। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে গর্বিত মুসলিম হল ভারতীয়রা। বিশ্বের দরবারে ভারতের এগিয়ে থাকার কথা ও এদিন ব্যাখ্যা করেন বিদায়ী সাংসদ। পাশাপাশি তিনি বলেন, ‘আমি সেই ভাগ্যবান মানুষদের একজন যে কখনও পাকিস্তান যায়নি। আমি যখন পাকিস্তানের বিষয়ে পড়ি তখন বুঝি ওখানে আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে। আমি গর্ববোধ করি আমি একজন ভারতীয় মুসলিম। আজ বিশ্বে যদি কোনও মুসলিমের তুলনায় ভারতের মুসলিমদের গর্বিত হওয়া উচিত।

আরও পড়ুন:এবার একটু কৃষকদের পক্ষেও টুইট করুন, সচিনকে আর্জি কেজরির দলের

পাশাপাশি এদিন দেশের একাধিক শীর্ষ রাজনৈতিক নেতার নাম উঠে আসে গুলাম নবি আজাদের মুখে। সে তালিকায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পাশাপাশি ছিলেন অটল বিহারি বাজপেয়ি। আজাদ বলেন, ‘বিরোধী বিজেপি নেতার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। কী করে সংসদ চালাতে হয় তা শিখেছি অটলজির কাছে।’

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...