Tuesday, March 31, 2026

ভয়ে মুখ বন্ধ রাজ্যবাসীর: রাজ্যপাল, ভয় দেখাচ্ছেন ধনকড়ই: কল্যাণ

Date:

Share post:

ফের রাজ্য-রাজ্যপাল সংঘাতে উত্তপ্ত রাজনীতি। এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) অভিযোগ করেন, রাজ্যের মানুষ ভয়ে কথা বলতে পারছেন না। আর এই নিয়ে তাঁর বিরুদ্ধে সরব হয় শাসকদল। তৃণমূল (Tmc) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, “রাজ্যপালের (Governor) পোশাক পরে ভয় দেখাচ্ছেন ধনখড়”।

বুধবার, একটি অনুষ্ঠানে গিয়ে জগদীপ ধনকড় ফের পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। রাজ্যের প্রশাসনের জন্যই মানুষ ভয়ে রয়েছেন বলে কটাক্ষ করেন তিনি। এমনকী রাজ্যের মানুষ ভয়ে কথাই বলতে পারছেন না বলে অভিযোগ করেন রাজ্যপাল।

এই মন্তব্যের পর পাল্টা আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, “রাজ্যের মানুষকে ভয় পাইয়ে দিচ্ছেন রাজ্যপাল”।

রাজ্যের পুলিশ-প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন জগদীপ ধনকড়। তিনি অভিযোগ করেন, পুলিশ-প্রশাসনের রাজনীতিকরণ করা হচ্ছে। শাসকদল পুলিশ ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। রাজ্যের আইন শৃঙ্খলা বিপন্ন হচ্ছে বলে একাধিক বার টুইটে অভিযোগ করেছেন রাজ্যপাল।

এ বিষয়ে তৃণমূল নেতৃত্বের অভিযোগ সকালে উঠে রাজ্যের বিরুদ্ধে টুইট করাটা রাজ্যপালের অভ্যেস। সেটা না হলে তিনি অস্বস্তি বোধ করেন। সেটাকে দল গুরুত্ব দিতে নারাজ।

আরও পড়ুন- ওন্দার সভায় নাড্ডার পরিবর্তনযাত্রা’কে তীব্র আক্রমণ কুণালের

Advt

Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...