Monday, April 13, 2026

নতুন ভূমিকায় মিশেল ওবামা, অভিনয় করবেন ওয়েব সিরিজে

Date:

Share post:

একদা মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা এবার নতুন ভূমিকায়। অভিনয়ের জগতে পা রাখতে চলেছেন তিনি। সৌজন্যে স্বামী তথা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট  বারাক ওবামা। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এর (Netflix) একটি শোয়ে দেখা যাবে মিশেলকে। অনুষ্ঠানটি মূলত শিশুদের কথা ভেবেই তৈরি করা হচ্ছে। মিশেল এখানে একটি সুপারমার্কেটের মালকিনের ভূমিকায় অভিনয় করবেন।

জানা গিয়েছে মিশেল একদম প্রথম পর্ব থেকেই এই শোয়ে থাকছেন। এমনিতেই সংসার সামলানোর পাশাপাশি নানাধরনের সামাজিক কাজে নিজেকে ব্যস্ত রাখেন মিশেল। তাই সময়ের চাপ তো একটু আছেই। কিন্তু তিনি সময় বের করে নতুন ভূমিকায় মন দিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন।  তাঁকে দেখা যাবে এক সুপারমার্কেটের মালকিনের ভূমিকায়। সিরিজটির নাম ‘ওয়াফেলস প্লাস মোচি।’ আগামী মার্চ থেকেই ‘নেটফ্লিক্স’-এ এই নতুন শো দেখতে পারবেন দর্শক।

Advt

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...