Friday, April 3, 2026

কলকাতায় আকাশছোঁয়া দাম পেট্রল-ডিজেলের! মাথায় হাত মধ্যবিত্তের

Date:

Share post:

কলকাতায় আকাশছোঁয়া দাম পেট্রল-ডিজেলের। আরও বাড়তে পারে জ্বালানির দাম। টানা তিন দিন ধরে বাড়ছে পেট্রল-ডিজেলের দাম। কলকাতা সহ দেশের বাকি শহরেও পেট্রল-ডিজেলের দামে রেকর্ড বৃদ্ধি।

⬛ দিল্লিতে পেট্রলের দাম লিটারপিছু ৮৬.৯৫ টাকা থেকে বেড়ে হল ৮৭.৩০ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৭৭.১৩ থেকে বেড়ে হয়েছে ৭৭.৪৮ টাকা।

⬛ কলকাতায় পেট্রলের দাম ৮৮.৬৩ টাকা। ডিজেলের দাম ৮১.০৬ টাকা।

⬛ চেন্নাইয়ে পেট্রলের দাম ৮৯.৭০ টাকা এবং ডিজেল ৮২.৬৬ টাকা।

⬛ অন্যান্য মেট্রো শহরের তুলনায় পেট্রল-ডিজেলের দাম মুম্বইতে সবচেয়ে বেশি। নয়া দাম ৯৩.৮৩ টাকা। ডিজেলের দাম সেখানে ৮৪.৩৬ টাকা প্রতি লিটার।

⬛ বেঙ্গালুরু- পেট্রল – ৯০.৫৩ টাকা, ডিজেল ৮২.৪০ টাকা। নয়ডা- পেট্রল ৮৬.৬৪ টাকা, ডিজেল ৭৮.১৫ টাকা। চন্ডিগড়- পেট্রল ৮৪.৩১ টাকা, ডিজেল ৭৭.৪৪ টাকা। পাটনা- পেট্রল ৯০.০৩ টাকা, ডিজেল ৮২.৯২ টাকা। লখনউ- পেট্রল ৮৬.৫৭ টাকা, ডিজেল ৭৮.০৯ টাকা।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাগাতার বেড়েই চলেছে যার প্রভাব পেট্রোল ও ডিজেলের বিক্রির উপরে সরাসরি পড়ে চলেছে ৷ সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৬০ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ৷ এর জেরেই প্রায় তিনদিন পর দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে ৷

আরও পড়ুন-স্কুল খুললেও এখনই বাড়ছে না ফি!

Advt

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...