Saturday, April 4, 2026

দলবদলের জল্পনা উড়িয়ে শুভেন্দুর পাশে দাঁড়িয়ে সুনীল জানালেন বিজেপিতেই আছেন

Date:

Share post:

ফের দলবদলের জল্পনা ওড়ালেন বিজেপি (BJP) নেতা তথা নোয়াপাড়ায় (Noapara) বিধায়ক (MLA) সুনীল সিং (Sunil Singh)। তিনি যে বিজেপিতেই আছেন, সেটা বোঝাতেই যেন নিজের বিধানসভা এলাকায় গেরুয়া শিবিরের রোড-শো’তে অংশ নিলেন। যেখানে আকর্ষণের কেন্দ্রে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।

আজ, বুধবার পলতা (Palta) থেকে নোয়াপাড়ায় বিজেপি’র পরিবর্তন যাত্রায় অংশ নেন স্থানীয় বিধায়ক সুনীল সিং। ছিলেন শুভেন্দু অধিকারী ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংও (Arjun Singh) রোড-শো শেষে বিজেপির জনসভায় প্রথম বক্তা হিসেবে বক্তব্য দেন সুনীল। তিনি বলেন, ‘‘আপনারা অনেক কিছুই শুনেছেন। টিভি এবং সংবাদমাধ্যমে। আমিও শুনেছি, আমি নাকি বিজেপি ছাড়ছি। আমরা দেড় বছর আগে বিজেপি-তে যোগদান করি, তখনও ভাবতে পারিনি একুশ সালে দল ক্ষমতায় আসবে। কিন্তু এখন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা-সহ অনেকেই তৃণমূল ছেড়ে বেরিয়ে আসছেন। এখন দিদিমণি বলছেন, পচা আম বেরিয়ে গিয়েছে। তা হলে আপনি কেন বলছেন যে তাঁরা ফিরে আসুন।’’

গত সোমবার বিধানসভার শেষদিনে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Baberjee) সঙ্গে দেখা করা, তাঁকে পায়ে হাত দিয়ে প্রণাম করা ও দিদি সম্বোধন করার পর নোয়াপাড়ায় বিধায়ক সুনীল সিং-এর তৃণমূলে (TMC) প্রত্যাবর্তন জল্পনা শুরু হয়। অর্জুন সিং তাঁকে আত্মীয় হিসেবে পরিচয় দিতে না চাওয়াও সেই জল্পনা আরও জোরালো হয়। কিন্তু এদিন আপাতত সব জল্পনা উড়িয়ে নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং আরও একবার জানিয়ে দিলেন, বিজেপি-তে তিনি ভালই আছেন। দল ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন না।

তাহলে কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সাক্ষাৎ? এ প্রসঙ্গে নোয়াপাড়ার বিধায়ক বলেন, ‘‘সে দিন বিধানসভার (Assembly) শেষ অধিবেশন ছিল। শেষ দিন হওয়ায় ফোটো সেশন ছিল। সেখানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়। দেখা হলে তিনি আমাকে বলেন, কেমন আছো? জবাবে বলেছিলাম, ভাল আছি। এর বাইরে আমার সঙ্গে কোনও কথা হয়নি। আমি বিজেপি-তেই ছিলাম, আছি, থাকব। আমি জিতব, আপনারাও জিতবেন। বিজেপি জিতবে। বিজেপি এ রাজ্যে আগামী দিনে সরকার গড়বে। আপনারা ভয় পাবেন না।’’

আরও পড়ুন- ‘পচা আম দলে নিতে এত উৎসাহ কেন তৃণমূলের?’ জল্পনার জবাব সুনীল সিংয়ের

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...