Monday, April 6, 2026

সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য, হিংসা ছড়ানো হলে ব্যবস্থা: কেন্দ্র

Date:

Share post:

কৃষক আন্দোলনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার এবং টুইটারের (Twitter) মধ্যে চলেছে চাপানউতোর। শেষ পর্যন্ত কেন্দ্রের কড়া মনোভাব এবং গ্রেফতারির ভয় দেখানোর পর পিছু হটেছে জনপ্রিয় এই মাইক্রোব্লগিং সাইট৷ তবে শুধুমাত্র টুইটারই নয়, অন্যান্য সামজিক মাধ্যম নিয়েও সমস্যায় রয়েছে ভারত সরকার।

বৃহস্পতিবার কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্য সম্প্রচারক মন্ত্রী রবিশংকর প্রসাদ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সামাজিক মাধ্যমে কেউ ভুল তথ্য দিলে কিংবা হিংসা ছড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা। টুইটার, ফেসবুক (Facebook), লিঙ্কডইনকেও (LinkedIn) সতর্ক করে দিয়েছেন মন্ত্রী। তিনি বলেছেন, “ভারতে আপনাদের লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে। আপনারা এখানে ব্যবসা করতে পারেন। কিন্তু কখনই ভারতীয় সংবিধানকে উল্লঙ্ঘন করতে পারবেন না।”

রাজ্যসভার (Rajya Sabha) প্রশ্ন-উত্তর পর্বে তিনি আরও বলেছেন, “সোশ্যাল মিডিয়াকে আমি সম্মান করি। মানুষের ক্ষমতায়নের পিছনে এর ভূমিকা রয়েছে। কিন্তু ভুল তথ্য ছড়ানো হলে কিংবা হিংসা, উস্কানিমূলক মন্তব্যর বিরুদ্ধে রাশ টানা না হলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হবো।”

কৃষক আন্দোলন (Farmer’s Protest) নিয়ে টুইটার প্রথমে ব্যবস্থা নিলেও, কিছু পরেই ব্লক হওয়া প্রোফাইলগুলিকে আনব্লক করে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এই মাইক্রোব্লগিং সাইট। সোশ্যাল মিডিয়া সাইট কর্তাদের মতে, ‘বাক স্বাধীনতা’ এবং ‘খবরে প্রকাশ্যে যোগ্য’ বক্তব্য বলে ছাড় দেওয়া হয়েছিল সংস্থার পক্ষ থেকে। এরপরেই তথ্যপ্রযুক্তি আইনের সাহায্য নেয় কেন্দ্র। ব্যবস্থা না নেওয়া হলে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া কথা বলে হয়েছিল সরকারের পক্ষ থেকে।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...