Monday, April 6, 2026

রেকর্ড ভেঙে আরও ঊর্ধ্বমুখী দেশের শেয়ারবাজার

Date:

Share post:

🔹সেনসেক্স ৫১,৫৩১.৫২ (⬆️ ০.৪৩%)

🔹নিফটি ১৫,১৭৩.৩০ (⬆️ ০.৪৪%)

দূঃসময় কাটিয়ে কেন্দ্রের বাজেট ঘোষণার পর থেকেই চাঙ্গা হয়ে উঠেছে দেশের শেয়ারবাজার। দেশের অর্থনৈতিক(economy) বৃদ্ধি ঘটাতে বিদেশি বিনিয়োগ ও আমদানি শুল্ক কমানোর মতো একাধিক সিদ্ধান্তের জেরে শেয়ারবাজারে কার্যত খুশির জোয়ার গত কয়েকদিন ধরেই। বৃহস্পতিবার সেই ধারা অব্যাহত রেখে নয়া রেকর্ড গড়ল দেশের শেয়ারবাজার। এদিন কার্যত শিখর ছুঁয়ে ২২২.১৩ পয়েন্ট বেড়েছে সেনসেক্স(Sensex)। পাশাপাশি ৬৬.৮০ পয়েন্ট বেড়েছে নিফটিও(Nifty)।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট ঘোষণার দিন থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করে সেনসেক্সের সূচক। সেই ধারা অব্যাহত রেখে বৃহস্পতিবারও খুশির হাওয়া বইছিলো দালাল স্ট্রিটে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ২২২.১৩ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫১,৫৩১.৫২।

আরও পড়ুন:টিকাকরণের পরই নাগরিকত্ব বিলি, মতুয়া মন জয়ে সিএএ প্রচার শাহের

থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ৬৬.৮০ পয়েন্ট বা ০.৪৪ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,১৭৩.৩০। রিপোর্ট বলছে, ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল, আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এদিন।

Advt

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...