Saturday, April 4, 2026

বাম ছাত্র-যুবদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার ধর্মতলা, আহত দুপক্ষের বেশ কয়েকজন

Date:

Share post:

বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন (Nabanno) অভিযান ঘিরে ধুন্ধুমার ধর্মতলা ডোরিনা ক্রিসিং চত্বর। বৃহস্পতিবার, কর্মসংস্থান, শিক্ষা-সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে নবান্ন অভিযানের ডাক দেয় ১০টি বাম (Left) ছাত্র-যুব সংগঠন। কলেজস্ট্রিট (College) থেকে মিছিল শুরু হয়ে এগোতে থাকে।

নবান্ন অভিযানে যাওয়ার কথা থাকলেও ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে মিছিল আটকে দেয় পুলিশ (Police)। বাধা দিতেই পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশকে লক্ষ্য করে ইট-পাছর-কাঠের টুকরো ছু়ড়তে শুরু করেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে প্রথমে জলকামান (Water Canon) ছোড়ে পুলিশ। কিন্তু তাতেও পরিস্থিতি আয়ত্তে না এলে, কাঁদানে গ্যাসের (Tear Gas)শেল ফাটানো হয়। কিন্তু পুলিশকে লক্ষ্য করে সমানে ইট ছোড়ার পাশাপাশি ব্যারিকেড ভেঙে ফেলেন আন্দোলনকারীরা। তখন পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। চরম উত্তেজনা ছড়ায় ধর্মতলা চত্বরে। পুলিশের লাঠির আঘাতে আহত হন একাধিক বাম কর্মী-সমর্থক। জলকামান, কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে অনেককেই রাস্তায় শুয়ে পড়েন। আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশই। ঘটনায় জখম হন বেশ কয়েকজন পুলিশ কর্মীও।

ঘটনার প্রতিবাদে মৌলালি (Moulali) মোড় অবরোধ করে রেখেছেন বাম ছাত্র-যুবরা। নতুন করে অবরোধে উত্তেজনা ছড়াতে পারে বলে সতর্ক পুলিশ। লেনিন সরণিতে যান চলাচল শুরু হলেও এসএন মুখার্জি রোড অবরোধ হয়ে রয়েছে।

আরও পড়ুন:রঙিন বামেদের মিছিল, ফুটবল খেলতে খেলতে স্লোগান উঠল ‘খেলা হবে’

শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অকারণে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বাম কর্মী-সমর্থকরা। পুলিশ আহতদের অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেনি বলেও অভিযোগ। বামেদের মিছিল থেকেও “খেলা হবে” স্লোগান উঠেছে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...