Tuesday, May 19, 2026

নয়া নির্দেশিকা: ২ লক্ষের বিনিময়ে মিলবে রেশন দোকানের লাইসেন্স

Date:

Share post:

কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রেশন দোকানের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে শিথিল করা হল নিয়ম। বৃহস্পতিবারেই জারি করা হয়েছে নয়া নির্দেশিকা। এখন থেকে ২ লক্ষ টাকা জমা রাখলেই পাওয়া যাবে রেশন দোকান খোলার লাইসেন্স৷ লাইসেন্স রি-নিউ করতে হবে তিন বছর পর৷

করোনা আবহ এবং লকডাউনের সময় সমাজের বহু মানুষের খাদ্যের সরবরাহ করা হয়েছিল রেশন দোকানগুলির মাধ্যমে। প্রান্তিক মানুষরা যাতে সহজে প্রয়োজনীয় খাবার পান তা নিশ্চিত করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। কঠিন পরিস্থিতিতে সাড়াও দিয়েছেন মানুষ। রেশন দোকানের বাইরে দেখা গিয়েছে লম্বা লাইন। তাই রেশন পরিষেবাকে আরও মজবুত করতে নিয়ম শিথিল করার ভাবনা ছিল রাজ্য সরকারের। সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ানে রেশন ডিলারদের সম্মেলনে দাঁড়িয়ে কার্যত কল্পতরু হয়েছিলেন মমতা। সেখানেই জানিয়েছিলেন আগামী দিনে শিথিল করা হবে ডিলারশিপ সংক্রান্ত কিছু নিয়ম। বৃহস্পতিবার সরকারিভাবে এল সেই নির্দেশিকা।

এবার থেকে দুই লক্ষ টাকা মূলধন জমা দিলেই মিলবে রেশন দোকানের লাইসেন্স। আগে পাঁচ লক্ষ টাকা জমা রাখতে হত নতুন লাইসেন্স পাওয়ার জন্য। আগের মতো আর প্রতি বছর রি-নিউ করতে হবে না লাইসেন্স। তিন বছর অন্তর পুনর্নবীকরণ। আগে কোনও ডিলারের মৃত্যু হলে নিষ্ক্রিয় হয়ে যেত তাঁর লাইসেন্স। পরিবারের কেউ ডিলার হতে চাইলে আবেদন করতে হতো নতুন করে৷ নয়া নির্দেশিকায় এই দিকটাও নজরে রাখা হয়েছে। এখন থেকে নতুন করে আর আবেদন করতে হবে না ডিলারশিপ হস্তান্তরিত করা যাবে ডিলারের বিধবা স্ত্রী, তাঁদের বিধবা কিংবা ডিভোর্স হওয়া মেয়েকে।

আরও পড়ুন-মৌলালি মোড়ে বাস আটকে হরতালের নামে “গুন্ডাগিরি” বামেদের

Advt

Related articles

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...