Friday, June 26, 2026

‘গদ্দাররা ভারতের ভূখণ্ড চিনকে দিয়ে দিয়েছে’, লাদাখ ইস্যুতে বিস্ফোরক রাহুল

Date:

Share post:

দীর্ঘদিন ধরে লাদাখে(ladakh) চলতে থাকা অচলাবস্থার পর সম্প্রতি রাজ্যসভায় দাঁড়িয়ে পূর্ব লাদাখের পরিস্থিতি ব্যাখ্যা করেন রাজনাথ সিং(Rajnath Singh)। তার বক্তব্যের পাল্টা দিয়ে এদিন সাংবাদিক বৈঠকে কার্যত ফুঁসে উঠলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। সুর চড়িয়ে তাকে বলতে শোনা যায়, ‘গদ্দাররা ভারত মাকে ছিঁড়ে একটা টুকরো চিনকে দিয়েছে।’

রাতে সময় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যের পর শুক্রবার সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী বলেন, ‘গতকাল প্রতিরক্ষামন্ত্রী একটি বিবৃতি দিয়েছিলেন। শুরুতে সরকারের যে অবস্থান ছিল, তার উপরই সমঝোতা করা হয়েছে। এখন প্রতিরক্ষামন্ত্রী বিবৃতি জারি করে বলছেন যে আমরা পিছু হটে ফিঙ্গার ৩-তে অবস্থান করব। ভারতীয় সীমান্ত ফিঙ্গার ৪ অবধি এবং আমাদের সেখানেই অবস্থান করা উচিত।’ এরপরই রীতিমতো ক্রুদ্ধ হয়ে রাহুল গান্ধীকে বলতে শোনা যায়, ‘গদ্দাররা ভারত মাকে ছিঁড়ে একটা টুকরো চিনকে দিয়েছে।’ এরপর সরাসরি দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে আক্রমণ শানিয়ে রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী ভীতু, তাই চিনের সামনে রুখে দাঁড়াচ্ছে না। উনি দেশের সেনাবাহিনীর আত্মত্যাগকে ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। ভারতের কারোর এই বিষয়টি মেনে নেওয়া উচিত নয়।’

আরও পড়ুন:করোনা গাইডলাইন মেনে নিতে হবে পরীক্ষা, নির্দেশ CBSE বোর্ডের

প্রসঙ্গত, গত বুধবার থেকেই ভারত-চিন দুই দেশের তরফেই সেনা প্রত্যাহার শুরু হয়ে গিয়েছে পূর্ব লাদাখ সীমান্তে। এ প্রসঙ্গে বৃহস্পতিবার রাজ্যসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘চিনের সঙ্গে একাধিকবার আলোচনার পর দুই দেশই সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতায় এসেছে। প্যাংগং হ্রদের দক্ষিণ ভাগ থেকে সেনা প্রত্যাহার করে ফিঙ্গার ৮-এ অবস্থান করবে। অন্যদিকে, ভারতীয় সেনাবাহিনীও পিছু হটে ফিঙ্গার ৩-র কাছেই ধনসিং থাপা পোস্টে মোতায়েন থাকবে।’ তার এহেন বক্তব্যের পাল্টা দিয়েই শুক্রবার সরব হন রাহুল গান্ধী।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...