Tuesday, April 7, 2026

বেলা বাড়তেই অবরোধের পথে বামেরা, সুজনের নেতৃত্বে যাদবপুরে রেল অবরোধ

Date:

Share post:

বামেদের ডাকা ১২ ঘন্টার বাংলা বনধের সকালের ঘন্টা দুয়েক জল মাপ ছিলেন ধর্মঘটীরা। কিন্তু যান চলাচল থেকে অফিস, কারখানা, স্কুল,দোকানপাট একেবারে স্বাভাবিক দেখে কিছুটা ব্যাকফুটে চলে যায় বামেরা। এর পরই জোর করে হরতালের রাস্তায় হাঁটেন ধর্মঘটীরা।

সকাল সাড়ে আটটার পর যাদবপুরে রেল অবরোধ করা হয়।
ট্রেন অবরোধে সামিল বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী ও বাম সমর্থক ধর্মঘটীরা। কার্যত আপ ও ডাউন ট্রেনের উপর উঠে পড়েন তাঁরা। এদিন সকালে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হয় সিপিএমের মিছিল। মিছিল এগিয়ে যায় স্টেশনের দিকে। কর্মী-সমর্থকরা ট্রেন স্টেশনে থামলে নেমে পড়ে লাইনে।

অন্যদিকে, ডায়মন্ড হারবার শাখার সংগ্রামপুরে ওভারহেড তারে কলা পাতা ফেলা হয়। আটাকনো হল হাসনাবাদ ট্রেন। পাণ্ডুয়া, কাঁচড়াপাড়া, ডোমজুর, অশোকনগরেও রেল অবরোধ শুরু করলেন ধর্মঘটীরা। তবে এইসব স্টেশনেই ধর্মঘটীদের সঙ্গে কথা বলছেন রেল পুলিশের আধিকারিকরা। এই রেল অবরোধের জেরে স্টেশনে-স্টেশনে আটকে পড়েছে বেশ কয়েকটি ট্রেন। কাজের দিনে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

আরও পড়ুন:আজ রাজ্য সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক, খুলে গেল স্কুল

আবার বনধ পালন করতে কোথাও রাস্তায় ক্যারাম বোর্ড পেতে আবার কোথাও রাস্তা বন্ধ করে ফুটবল খেলতে দেখা গেল। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং হাসপাতাল মোড়ে রাস্তায় ক্যারাম খেলতে দেখা গেল ধর্মঘটীদের। এর জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে ক্যানিং-বারুইপুর রোড। তেমনই হুগলির ধাড়সায় এবং হাওড়ার ডোমজুড় থানার সামনে হাওড়া-আমতা রোডে রাস্তা আটকে ফুটবল ম্যাচ খেলার চিত্রও চোখে পড়েছে।

Advt

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...