Sunday, April 12, 2026

টুইটার থেকে দলনেত্রীর ছবি সরিয়ে দিলেন দীনেশ, দলত্যাগ সময়ের অপেক্ষা

Date:

Share post:

আনুষ্ঠানিকভাবে তৃণমূল (TMC) ত্যাগ করা এখন শুধুই সময়ের অপেক্ষা ৷

“দলের রাশ মমতার হাতে নেই”, এই মন্তব্য করার পরেই টুইটার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি সরালেন দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)৷ আর দলনেত্রীর ছবি বদল করে আনলেন স্বামী বিবেকানন্দের ছবি৷

শুক্রবার রাজ্যসভায় (Rajya Sabha) নিজেই সাংসদ পদ থেকে ইস্তফার ঘোষণা করেন দীনেশ ত্রিবেদী৷ কারন হিসাবে তিনি বলেছেন, “চুপ করে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছিল। মানুষের জন্য কাজ করতে পারছিলাম না”৷

আর তৃণমূলের রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার কিছুক্ষণ পরই টুইটার হ্যান্ডেল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিলেন দীনেশ ত্রিবেদী। রাজ্যসভা থেকে বেরনোর পরই প্রোফাইলের কভার ছবি বদলে ফেলেন তিনি।

তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীর টুইটার হ্যান্ডেলের কভার ফটোতে ছিল তাঁর ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া একটি গ্রাফিক্স। তাতে ছিলো তৃণমূলের প্রতীকও। এদিন বিকেলেই দেখা গেলো সেই ছবির বদলে রয়েছে স্বামী বিবেকানন্দের ছবি, পিছনে জাতীয় পতাকা। এবং ত্রিসীমানায় তৃণমূল নেই।

এদিন ইস্তফার কথা ঘোষণার পর সংসদ থেকে বেরিয়ে তিনি বলেন, দলের রাশ কর্পোরেট সংস্থা আর অযোগ্য নেতৃত্বের হাতে চলে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর দলের রাশ নেই।

তিনি তৃণমূল ত্যাগ করছেন কি না তা নিয়ে স্পষ্ট করে কিছু না জানালেও এদিনই টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেওয়ার ঘটনায় স্পষ্ট হয়েছে, দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা যে কোনও মুহুর্তেই করতে পারেন দীনেশ ত্রিবেদী৷

Advt

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...