Saturday, April 4, 2026

শুধু মাথা আর মাথা, অভিষেকের র‍্যালি যেন জনসমুদ্র

Date:

Share post:

বাসের নাম ‘দিদির দূত’। বাসের রঙ নীল-সাদা। বাসের মাথায় শুধু একজন। অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিছনে তৃণমূল কংগ্রেসের প্রতীক। তা ধরে রেখেছেন একজন নিরাপত্তারক্ষী। মিছিলের এক প্রান্ত দেখা গেলেও অন্যপ্রান্ত দেখা যায় না। শুধু কালো কালো মাথা। তৃণমূল যুব সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র‍্যালি ঘিরে দক্ষিণ ২৪ পরগণায় সাধারণ মানুষের ঢল।

বিকেল ৪টে। দূরত্ব ৪ কিলোমিটার। কামালগাজি থেকে সোনারপুর৷ কুলপির সভা শেষ করে দ্রুত চলে আসেন অভিষেক। শুরু হয় পদযাত্রা। মূলত জনসংযোগযাত্রা। রাস্তার দুধারে সাদা-নীল, জাতীয় পতাকার রঙের বেলুন। বাসের গায়ে একাধিক মণীষীর ছবি। একের পর এক গেট। তাতে লেখা ঐতিহাসিক মহামিছিল। রাস্তার দু’ধারে অসংখ্য ফ্লেক্স, নেত্রী আর অভিষেকের ছবি। মানুষের হর্ষধ্বনী, কেউ কেউ ফুলও ছুড়লেন। দু’পাশের বাড়িগুলি থেকে উৎসাহী মানুষ হাত নাড়লেন। আপ্লুত মানুষ। খুশি তৃণমূলকর্মী। সব মিলিয়ে রঙিন মিছিল। দক্ষিণ ২৪ পরগণার মানুষ এর আগে এমন জনসমুদ্র, এমন প্রাণবন্ত মিছিল দেখেননি।

আরও পড়ুন:কুলপির ঢোলায় অভিষেকের জনসভা, কী বললেন তিনি?

সম্প্রতি জেলায় বিজেপির বেশ কিছু র‍্যালি বা পদযাত্রা হয়েছে। কিন্তু এমন জনসমুদ্র সত্ত্বেও এমন সুশৃঙখল মিছিল অনেকেই তাক লাগিয়ে দিয়েছে। বিজেপির র‍্যালিগুলির সঙ্গে তৃণমূলের মিছিলের পার্থক্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। মিছিলে যুব কর্মীদের উপস্থিতি ছিল চোখের পড়ার মতো।

Advt

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...