Monday, April 6, 2026

মাত্র আটদিনেই লক্ষাধিক মানুষের ঢল ‘দিদির দূত’ অ্যাপে

Date:

Share post:

শুধু বাংলা কেন দেশজুড়েই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জনপ্রিয়তা গগনচুম্বী। এবার সোস্যাল মিডিয়াতেও (social media) ‘দিদি’ জনপ্রিয়তার শিখরে। কিন্তু এখানেই থামতে চান না তিনি। আরও আরও মানুষের কাছে নিজেকে পৌঁছে দিতে চান।  তাই ফেসবুক-সহ সোশ্যাল মিডিয়ায় (facebook and social media) জনসংযোগ বাড়ানোর পাশাপাশি এবার অ্যাপের দুনিয়াতেও ঝড় তুলেছে ঘাসফুল শিবির। রেকর্ড গড়েছে ‘দিদির দূত’ (Didir Doot app) অ্যাপ। ফেব্রুয়ারির ৪ তারিখে আত্মপ্রকাশ করেছিল এই অ্যাপ।  কিন্তু এরই মধ্যে  তা পৌঁছে গিয়েছে বহু মানুষের মোবাইলে মোবাইলে। ইতিমধ্যে এই অ্যাপ ডাউনলোড করেছেন অনেকে। মাত্র আটদিনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছেন এক লক্ষেরও বেশি ব্যবহারকারী। এই অ্যাপটি যে নিজগুণেই জনপ্রিয়তার শিখরে তা বলাই বাহুল্য।

প্লে স্টোরের অন্যান্য অ্যাপগুলোর তুলনায় একেবারেই অনন্য ‘দিদির দূত’। এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সহজে যুক্ত হতে পারছেন সাধারণ মানুষ। রাজ্যের প্রতি তাঁর লক্ষ্য এবং উদ্দেশ্য কী, সে সম্পর্কে মানুষকে অবগত করা অন্যতম উদ্দেশ্য এই অ্যাপ্লিকেশনের। গুগল প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করা যাবে এই অ্যাপ।

‘দিদির দূত’-এর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই যুক্ত হতে পারবেন মুখ্যমন্ত্রীর লাইভ স্ট্রিমিং কিংবা ভিডিও কনফারেন্সে। এছাড়াও তাঁর বিভিন্ন কর্মকাণ্ড, উদ্যোগ এবং অগ্রগতির ব্যাপারেও সর্বদা থাকা যাবে আপডেট। টাটকা খবর এবং উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন তথ্যের কথাও জানতে পারা যাবে ছবি, ভিডিও এবং ইনফোগ্রাফিক্স- এর মাধ্যমে। ‘নলেজ সেকশন’ বিভাগে গিয়ে ব্যবহারকারীরা জানতে পারবেন রাজ্য সম্পর্কিত মুখ্যমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের ব্যাপারেও। অ্যাপটির মাধ্যমে নিজেদের কোনও অভিযোগ বা সমস্যার কথাও সরাসরি জানানো যাবে মুখ্যমন্ত্রীর কাছে।

আরও পড়ুন: নাম নিতে ভয়! ইয়ে ডর হামে আচ্ছা লাগা: অমিত শাহকে কটাক্ষ অভিষেকের

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...