Friday, June 26, 2026

হঠাৎ দিল্লিতে দিব্যেন্দু, বিজেপি- যোগের জল্পনা তুঙ্গে

Date:

Share post:

দীনেশ ত্রিবেদির পর  তৃণমূলের (TMC) আরও একটি উইকেট কি পড়তে চলেছে? রাজনৈতিক মহলে এমনই জল্পনা শুরু হয়েছে৷ বাজেট অধিবেশনে একদিনও সংসদে ছিলেন না তমলুকের সাংসদ। তারপর হঠাৎই শুক্রবার দিল্লি গেলেন দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikary)৷

জোর গুঞ্জন, একুশের ভোট (WB assembly vote 2021) যেহেতু দোরগড়ায়, তাই দ্রুত সাংসদ পদ ছাড়তেই তিনি দিল্লিতে৷ এবং তার পরেই সম্ভবত বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন৷ জানা গিয়েছে, দিব্যেন্দু অধিকারী এই দফাতেই দেখা করছেন লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে৷ সম্ভবত সাংসদ পদ থেকে ইস্তফাই দেবেন তিনি৷ কিছুদিন আগে দিব্যেন্দু লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করার সময় চেয়েছিলেন। সেই সময় তিনি পেয়েছেন৷ তার জেরেই কানাঘুষো শুরু হয়, তাহলে শনিবারই কি সদস্য পদ ছাড়তে চলেছেন দিব্যেন্দু? তবে শনিবার অন্তত ইস্তফা দিচ্ছেন না। এমনই ইঙ্গিত দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ দিব্যেন্দু অধিকারী।
এদিন ইস্তফা না দিলেও, এই উইকেট যে নড়বড় করছে তা তৃণমূল জানে৷
তৃণমূল এটাও জানে, কাঁথির শান্তিকুঞ্জে আরও একটি পদ্মফুল ফুটবে, অপেক্ষা শুধু সময়ের৷ ৷

শুক্রবার রাজ্যসভায় দাঁড়িয়ে আচমকা দীনেশ ত্রিবেদি তৃণমূল ছেড়েছেন৷ ফলে, দিব্যেন্দুও দল ছাড়লে ঘাসফুল শিবির তেমন বিস্মিত হবেনা৷ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) ভাই দিব্যেন্দু যে ক্ষুব্ধ, তা বোঝা যাচ্ছে অনেকদিন ধরেই৷ পর পর প্রায় সব প্রশাসনিক পদই তিনি ছেড়েছেন৷ দলনেত্রীর সভা এড়িয়ছেন৷ প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে বসেছেন৷ তবে এখনও পর্যন্ত প্রকাশ্যে তৃণমূল বা নেত্রীর বিরুদ্ধে কিছু বলেননি৷
আর এর পরই লোকসভা অধিবেশন শেষ হওয়ার পর, স্পিকারের সঙ্গে দেখা করতে দিল্লি যাওয়ায় দিব্যেন্দুর বিজেপি-যোগের জল্পনা তুঙ্গে উঠেছে৷

আরও পড়ুন :

Advt

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...