Friday, April 3, 2026

প্রতিবাদের অধিকার থাকলেই যত্রতত্র যখন তখন করা যায় না: সুপ্রিম কোর্ট

Date:

Share post:

প্রতিবাদ-আন্দোলনের অধিকার (right to protest and express dissent) আছে মানেই যখন তখন (anytime) যেকোনও জায়গায় (everywhere) তা করা যায় না। প্রতিবাদের সঙ্গে কর্তব্যেরও (duty) সম্পর্ক আছে। একজনের অধিকার প্রকাশ করতে গিয়ে অন্যজনের অধিকার হরণ করাও চলে না। এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে একথা বলল সুপ্রিম কোর্ট (supreme court)।

আরও পড়ুন : তবে কি রাজরোষ! বিহারে বুলডোজার চলল প্রশান্ত কিশোরের বাড়িতে

২০১৯ সালে দিল্লির শাহিনবাগে টানা তিন মাস ধরে কেন্দ্রের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় আন্দোলন (anti-CAA protest) চলে। তখন সেই আন্দোলন নিয়ে শীর্ষ আদালত যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে রিভিউ পিটিশন জমা দিয়েছিলেন কিছু সমাজকর্মী। এবার সেই রিভিউ পিটিশন খারিজ করে সুপ্রিম কোর্ট তার রায়ে বলল, প্রতিবাদের অধিকার আছে বলেই যত্রতত্র যেকোনও সময় আন্দোলন করা যায় না। বিরোধিতা ও প্রতিবাদের সঙ্গে দায়িত্ব ও কর্তব্যেরও সম্পর্ক রয়েছে।

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ কাউল, অনিরুদ্ধ বোস ও কৃষ্ণ মুরারীর ডিভিশন বেঞ্চ বলেছে, মতপার্থক্য ও গণতন্ত্র হাত ধরাধরি করে চলে। কিন্তু সাধারণ মানুষের অসুবিধা করে প্রতিবাদ জানানো যায় না। প্রতিবাদের অধিকারের নামে মানুষের যাতায়াতের পথ অবরুদ্ধ করে রাখলে তা অন্য আরেক পক্ষের অধিকার লঙ্ঘনের সামিল। এই কাজ সমর্থন করে না আদালত। প্রতিবাদ জানাতে হবে নির্দিষ্ট স্থানে, মানুষের অসুবিধা না করে।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...