Friday, June 26, 2026

এলোপাথাড়ি গুলি চলল রোহতকের কলেজে, মৃত ৫

Date:

Share post:

হরিয়ানার রোহতকে কলেজে চলল গুলি। এক দুষ্কৃতী রোহতকের একটি কলেজের জিমনাশিয়ামে ঢুকে চালালো এলোপাথাড়ি গুলি। ২ মহিলা কুস্তিগির-সহ ৫ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : প্রতিবাদের অধিকার থাকলেই যত্রতত্র যখন তখন করা যায় না: সুপ্রিম কোর্ট

পুলিশ সূত্রে খবর, ২ কোচের মধ্যে শত্রুতার জেরেই এই হামলা। পুলিশ জানিয়েছে, গুলি চালানোর পরই ঘটনাস্থল থেকে পালায় হামলাকারী। তদন্তে নেমেছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, কলেজের জিমনাশিয়ামে কোচ ও কিছু কুস্তিগির প্রাক্টিস করছিলেন শুক্রবার সন্ধেয়। সেই সময়ই সেখানে ঢুকে এলোপাথাড়ি গুলি চলে। রোহতকের পুলিশ সুপার রাহুল শর্মা জানিয়েছেন, ‘পুলিশের দল গঠন করা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করার জন্য়। কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি।’

আরও পড়ুন : তবে কি রাজরোষ! বিহারে বুলডোজার চলল প্রশান্ত কিশোরের বাড়িতে

পুলিশ জানাচ্ছে, মৃত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে তথ্য জোগাড় করার কাজ চলছে। সোনিপথের বাসিন্দা মনোজ কুমার ও তাঁর স্ত্রী সাক্ষী এই ঘটনার সাক্ষী। উত্তরপ্রদেশের অপর মহিলা কুস্তিগির পুজা, কোচ সতীশ কুমার ও প্রদীপ মালিক প্রাণ হারিয়েছেন এই ঘটানায়। আহতরা রোহতকের পিজিআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন।

Advt

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...