Saturday, June 27, 2026

রবিবার মহামেডানের মুখোমুখি দুর্বল অ‍্যারোস

Date:

Share post:

রবিবার আইলিগে ( i-league) পরবর্তী ম‍্যাচে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব(mohammedan sporting club)। প্রতিপক্ষ লিগ টেবিলের লাষ্ট বয় ইন্ডিয়ান অ‍্যারোস( Indian arrows )। শেষ ম‍্যাচে গোকুলাম কেরলার বিরুদ্ধে জয় পেয়ে ছিল সাদা-কালো ব্রিগেড। রবিবার এআইএফএফের দলের বিরুদ্ধে জয় চাইছেন মহামেডান কোচ জোসে হাবিয়া।

এদিন ইন্ডিয়ান অ‍্যারোস ম‍্যাচ নিয়ে হাবিয়া বলেন,” প্রত‍্যেক ম‍্যাচই আলাদা ম‍্যাচ। অ‍্যারোস দলটিতে তরুণ ফুটবলার বেশি। তাই এই দলটিকে হালকা ভাবে নেওয়ার কোন প্রশ্ন নেই। যখন তখন ম‍্যাচ বের করে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে।”

৬ ম‍্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে সাদা-কালো ব্রিগেড। ওপর দিকে ৭ ম‍্যাচে ৪ পয়েন্ট লিগ টেবিলের শেষে অ‍্যারোস। তবে এসব পরিসংখ্যান নিয়ে ভাবতে নারাজ সাদা-কালো ব্রিগেড। বরং অ‍্যারোসের বিরুদ্ধে ভাল খেলে মাঠ ছাড়তে চায় মহামেডান স্পোর্টিং।

আরও পড়ুন:প্রথম দিনের শেষে ভারতের রান সংখ্যা ৬ উইকেট হারিয়ে ৩০০

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...