Friday, April 3, 2026

ইমপিচমেন্ট শুনানিতে নিয়মের ফাঁকে গলে নির্দোষ প্রমাণিত ডোনাল্ড ট্রাম্প

Date:

Share post:

ইমপিচমেন্ট শুনানিতে (impeachment trial) নির্দোষ (acquitted) প্রমাণিত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald trump)টানা পাঁচ দিনের শুনানির শেষে দ্বিতীয় বারের জন্য অভিযোগ মুক্ত হলেন ট্রাম্প৷

শনিবার ভারতীয় সময় প্রায় মধ্যরাতে মার্কিণ সেনেটের রিপাবলিকান সদস্যরাই ভোটাভুটিতে ট্রাম্পের শাস্তির বিপক্ষে মত প্রকাশ করেন। ইমপিচমেন্ট- ভোটে প্রাক্তন প্রেসিডেন্টের পক্ষে ৪৩টি বিপক্ষে ৫৭টি ভোট পড়ে। রিপাবলিকান ৭ সদস্যও ট্রাম্পের বিরুদ্ধেই ভোট দেন। ট্রাম্পের পক্ষে কম ভোট পড়লেও এ সংক্রান্ত মার্কিণ-বিধি অনুসারে সেনেটের দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৬৭টি ভোট না পড়লে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। নিয়মের ফাঁকে গলেই এযাত্রাতেও বেঁচে গেলেন ডোনাল্ড। ট্রাম্পের বিরুদ্ধে ড্রেমোক্র্যাটদের অভিযোগ ছিলো, নভেম্বর মাসেই ট্রাম্প নিজের হার যে নিশ্চিত তা বুঝে গিয়েছিলেন৷ তাই উদ্দেশ্যপূর্ণভাবে নির্বাচন বানচাল করে দিতে নিজের অনুগামীদের উস্কে দিয়েছিলেন তিনি। নির্বাচনে হেরে যাওয়ার পরেও শেষ চেষ্টা হিসাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে ক্যাপিটল হিংসায় মদতও যোগান তিনি। প্রেসিডেন্ট পদে বাইডেনের শপথ অনুষ্ঠানে উপস্থিত না থেকে ট্রাম্প রীতি ভেঙেছেন বলেও অভিযোগ। ওই ক্যাপিটলে হামলার জন্যই ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনে ডেমোক্র্যাটরা। এর আগে ২০১৯ সালে মার্কিন কংগ্রেসের কাজে ক্ষমতার অপব্যবহার করে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছিল। তখনও প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়েছিলো। সেবারও ভোটাভুটি হয়েছিল, কিন্তু রক্ষা পেয়েছিলেন ট্রাম্প।

আরও পড়ুন:সিএএ-র বিরুদ্ধে ‘নাগরিকত্ব সুরক্ষা যাত্রা’

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...