Sunday, June 21, 2026

ফের গৃহবন্দি মেহবুবা-ওমর আবদুল্লা! ক্ষুব্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রীরা

Date:

Share post:

ফের জম্মু-কাশ্মীরের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ফারুখ আবদুল্লা, ওমর আবদুল্লা এবং তাঁদের পরিবারের সদস্যদেরও নতুন করে গৃহবন্দি করা হয়েছে বলে অভিযোগ। তা নিয়ে আরও একবার সরগরম উপত্যকার রাজনীতি।

শনিবার তাঁদের গৃহবন্দি করা নিয়ে প্রথমে মুখ খোলেন পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি। রবিবার ন্যাশনাল কনফারেন্স-এর নেতা ওমর আবদুল্লা টুইট করে লেখেন, ‘২০১৯-এর অগাস্টের পর এটাই নয়া কাশ্মীর। কোনও ব্যাখ্যা ছাড়াই আজকাল গৃহবন্দি করা হয় আমাদের। পরিস্থিতি এতটাই খারাপ যে আমার বাবা, যিনি একজন সাংসদ, তাঁকে এবং আমাকে তো গ্রেফতার করা হয়েইছে, আমার বোনের বাড়িতে গিয়ে তাঁকে এবং তাঁর ছেলেমেয়েও বন্দি করা হয়েছে’। তাঁর বাড়ির বাইরে মোতায়েন সেনা কনভয়ের ছবিও টুইটারে পোস্ট করেন ওমর আবদুল্লা।

আরও পড়ুন-বিজেপিতে যোগ দেওয়াতে টোপ দিয়েছিলেন দিলীপ, দাবি ছত্রধর মাহাতোর

ওমরের টুইটের পর শ্রীনগর পুলিশের নামে তৈরি একটি টুইটার অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, ‘পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তিতে নিরাপত্তার খাতিরেই তাঁদের বাড়িতে থাকতে বলা হয়েছে। আগে থাকতে তা সকলকে জানানো হয়েছিল।’ কিন্তু শ্রীনগর পুলিশের ওই টুইট হ্যান্ডলটি ‘ভেরিফায়েড’ নয় বলে জানিয়ে দেন ওমর। একই সঙ্গে তিনি দাবি করেন কোনও রকম চিঠি দেওয়া হয়নি তাঁদের। তাঁর উদ্দেশে ওই চিঠি লেখা হলে তাতে কোথাও তাঁর নাম উল্লেখ করা নেই কেন? সেই প্রশ্নও তোলেন আবদুল্লা। রবিবার টুইটারে ওমর আরও লেখেন, ‘গণতন্ত্রের নয়া রূপ দেখাচ্ছে, কোনও কারণ ছাড়াই আমাদের বাড়িতে আটকে রাখা হবে। শুধু তা-ই নয়, আমাদের বাড়িতে যাঁরা কাজ করেন, তাঁদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না। এর পরও আমি রেগে না গেলে সেটা কি অপরাধ?’

শনিবারই সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন, সময় এলেই জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। তিনি দাবি করেন, উপত্যকা বর্তমানে অনেকটাই ‘শান্ত’।

Advt

Related articles

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...