Sunday, June 21, 2026

২৪৯ রানে এগিয়ে ভারত, পাঁচ উইকেট অশ্বিনের

Date:

Share post:

চেন্নাইয়ে( chennai) দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের শেষে ২৪৯ রানে এগিয়ে ভারত( india)। দ্বিতীয় ইনিংসে দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ১ উইকেট হারিয়ে ৫৪। সিরিজে সমতা ফেরানোর হাতছানি রয়েছে বিরাট কোহালিদের( virat kohli) সামনে।

রবিবার ভারত-ইংল‍্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে শুরুতেই ৩২৯ রানেই অল-আউট হয়ে যায় বিরাট কোহলির দল। ৩২৯ টার্গেট নিয়ে খেলতে শরুতেই উইকেট হারায় ইংল‍্যান্ড। ভারতের বোলিং লাইনের কাছে কার্যত নত স্বীকার করে বার্ন, সিবলি, জো রুট, বেন স্টোকসরা। প্রথম টেস্টে দ্বিশতরান করা জো রুট এদিন করলে মাত্র ৬ রান। স্টোকস করেন ১৮। ৪২ রান কর অপরাজিত থাকেন বেন ফোকস। ভারতের হয়ে পাঁচ উইকেট নেন রবীচন্দ্র অশ্বিন। দুটি করে উইকেট নেন ইশান্ত শর্মা এবং অক্সর প‍্যাটেল। একটি উইকেট নেন সিরাজ।

১৩৪ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। তবে শুরুতেই ধাক্কা খায় বিরাট কোহলির দল। মাত্র ১৪ রানে আউট হয়ে যান শুভমন গিল। ভারতের হয়ে এখন ব‍্যাট করছেন রোহিত শর্মা এবং চেতেশ্বর পুজারা।

আরও পড়ুন:দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট নিয়ে নজির গড়লেন অশ্বিন

Advt

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...