Friday, June 26, 2026

গেরুয়াদলের নীতি পুলিশি নিদান: ভ্যালেন্টাইন্স ডে নিয়ে ‘সতর্কীকরণ’

Date:

Share post:

গোবলয়ের ধাঁচে এ রাজ্যে নীতি পুলিশি চালু করতে চাইছে বজরং দল (Bajrang Dal) ও বিশ্ব হিন্দু পরিষদ (Viswa Hindu Parishad)। ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day) উপলক্ষে শহরের বিভিন্ন জায়গায় পোস্টার সেঁটেছে তারা। তাতে উপরে বড় করে লেখা সতর্কীকরণ। যদিও সে বানান ভুল। এবং সেখানে রীতিমতো হুমকির সুরে লেখা রয়েছে প্রকাশ্যে কোনো যুগলকে যদি দেখা যায় তাহলে তাঁদের নাকি বিয়ে দিয়ে দেবে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল।

এখানেই শেষ নয়, আগামী দিনে বাংলায় ক্ষমতায় এলে বাঙালি যুবক-যুবতীদের “চরিত্রের উন্নতির জন্য নানারকম ইতিবাচক পদক্ষেপ” নেবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদিও এখানেও বাঙালি বানান ভুল।

আরও পড়ুন-বিজেপিতে যোগ দেওয়াতে টোপ দিয়েছিলেন দিলীপ, দাবি ছত্রধর মাহাতোর

আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার দখল পেতে দিল্লি থেকে কেন্দ্রীয় নেতাদের উড়িয়ে আনছে বিজেপি (Bjp)। কিন্তু তারা ক্ষমতায় এলে যে কী চিত্র বাংলার হবে, তার নমুনা পাওয়া গিয়েছে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের নামে লেখা এই ‘সতর্কীকরণে’ই। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ যেসব জায়গায় বিজেপির আধিপত্য সেসব জায়গার মতো এখানেও যে লাভ জিহাদের ধুঁয়ো তুলে তরুণ-তরুণীদের উপর হেনস্থা হবে- তার ইঙ্গিত পাওয়া যায় এই ধরনের পোস্টারেই।

শুধু তাই নয়, এই নীতি পুলিশ কতদূর যেতে পারে তার কোনো সীমা নেই। এমনকী, খাপ পঞ্চায়েতের মাধ্যমে গোবলয়ের বিভিন্ন জায়গায় মহিলাদের ধর্ষণ করার নিদান দিয়ে থাকে এরা। সুতরাং “সাধু সাবধান”!

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...