Saturday, April 4, 2026

ফিল্মি স্টাইলে ওয়েব ডিজাইনারকে অপহরণ শহরে, ৩ লাখ টাকা মুক্তিপণে নিষ্কৃতি

Date:

Share post:

শহরে ফিল্মি কায়দায় অপহরণ! তিলজলা অপহরণ কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য।

তিলজলা লেনের বাসিন্দা ২৯ বছরের মহম্মদ নাদিম পেশায় ওয়েব ডিজাইনার। শুক্রবার ভোরে বাইকে করে সল্টলেক থেকে বাড়ি ফিরছিলেন নাদিম। পার্ক সার্কাস কানেক্টরের সামনে আচমকাই পিছন থেকে তাঁর বাইকে ধাক্কা মারে একটি ট্যাক্সি। কিছু বুঝে ওঠার আগেই জোর করে বাইক থেকে নামিয়ে ওই যুবককে ট্যাক্সিতে তুলে নেয় কয়েকজন। এরপর ট্যাক্সির আরোহী চার দুষ্কৃতী তাঁর শরীরে ছুরি ও রিভলভার ঠেকিয়ে ধরে। কেড়ে নেওয়া হয় সঙ্গে থাকা নগদ ২১ হাজার টাকা।

এখানেই শেষ নয়। একইসঙ্গে নাদিমকে হুমকি দেয়, বাড়ি থেকে আরও টাকা না নিয়ে এলে প্রাণে মেরে ফেলা হবে তাঁকে। এখন বোনের বিয়ের জন্য বাড়িতে ৩ লাখ টাকা রাখা ছিল। সেই পুরো টাকাটা দেওয়ার পরই নাদিমকে ছাড়ে ওই দুষ্কৃতীরা। এরপরই এই ঘটনায় প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেন মহম্মদ নাদিম। ইতিমধ্যেই এই ঘটনায় সোহেল আলি ওরফে আমন ও শেখ আনসার আলি ওরফে নিয়াজ নামে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

আরও পড়ুন- বিশ্বভারতীর সঙ্গীত ভবন থেকে উধাও প্রশ্নপত্র, বাতিল একাধিক পরীক্ষা

Advt

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...