Saturday, April 4, 2026

আব্বাসের দাবি, ৬৫- ৭০ আসন দিতে হবে, নতুন চাপে বাম-কং জোট

Date:

Share post:

জাতীয় স্তরের দু’টি দল, কংগ্রেস এবং সিপিএমকে বেশ ভালোই ‘খেলিয়ে যাচ্ছে’ আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) সদ্যজাত ISF বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।

দু’তরফের সঙ্গে একাধিকবার বৈঠক হয়ে গিয়েছে আব্বাসের দলের। আসন সমঝোতা নিয়ে ফের বৈঠকের কথা ১৬ তারিখ৷ কং-বাম (Cong-Left) জানিয়ে দিয়েছে মোটামুটি ৪৫ আসন তারা ISF-কে ছাড়তে পারে৷ প্রাথমিকভাবে আব্বাস এই আসনে রাজি থাকলেও এখন বেঁকে বসেছে৷ সূত্রের খবর, জোটের কাছে তাঁরা ৬৫-৭০টি আসন ছাড়ার দাবি জানিয়েছে। ফলে বাম ও কংগ্রেস পড়েছে নতুন চাপে৷ ISF-এর এক নেতার জানিয়েছে, আগামীকাল, মঙ্গলবার, ১৬ তারিখ কিংবা ১৭ তারিখে মধ্যে আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। আর তারপর তিন পক্ষের নেতারা এক সঙ্গে বসেই তা ঘোষণা করবেন।

এদিকে ISF-এর নয়া দাবি ভাবিয়ে তুলেছে জোট- নেতাদের। এর কারণ, ইতিমধ্যে বামফ্রন্ট ও কংগ্রেস ১৯৩টি আসনের রফা চূড়ান্ত করেছে। ৯২টি আসনে কংগ্রেস ও ১০১টি আসনে লড়াই করবে বামেরা। এরপর আব্বাসের দলের বাড়তি আসনের দাবি কী ভাবে মেটানো হবে তা নিয়েই ধন্দ তৈরি হয়েছে। আসন ভাগ নিয়ে আব্বাসের সঙ্গে জোট জলে যাক, তা চাইছে না বাম-কংগ্রেস নেতারা। এই জোটে আগ্রহ প্রকাশ করেছেন আব্বাসও। সূত্রের খবর, আগামী দু’দিন ISF-এর সঙ্গে আসন রফা নিয়ে কয়েক দফা বৈঠক হবে বাম-কংগ্রেস নেতৃত্বের। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি নিজেও এবারের বৈঠকে থাকতে পারেন৷ কংগ্রেস হাইকম্যান্ড চাইছে দ্রুত বাংলায় ভোটের জোট চূড়ান্ত হয়ে যাক।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...