Friday, June 26, 2026

বক্তৃতা দিতে দিতেই জ্ঞান হারালেন গুজরাটের মুখ্যমন্ত্রী রুপানি

Date:

Share post:

বিতর্কিত লাভ জেহাদ নিয়ে ভদোদরার এক জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন গুজরাটের (gujrat) মুখ্যমন্ত্রী বিজয় রুপানি (vijay rupani)। হঠাৎই ছন্দপতন। বক্তৃতা দিতে দিতেই সংজ্ঞাহীন (fainted) হয়ে লুটিয়ে পড়লেন মঞ্চে। নিরপত্তারক্ষীরা শেষ মুহূর্তে তাঁকে ধরে ফেলায় বড় কোনও আঘাত লাগেনি মুখ্যমন্ত্রীর। রবিবার এই ঘটনার পরেই তাঁকে কপ্টারে নিয়ে যাওয়া হয় আমেদাবাদের হাসপাতালে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

রবিবার ভদোদরার নিজামপুরে পুরভোটের প্রচার উপলক্ষ্যে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। কিছুক্ষণ বক্তব্য রাখার পরই তিনি মঞ্চে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে ধরে নেন তাঁর নিরাপত্তারক্ষী ও মঞ্চে আসীন দলীয় সদস্যরা। সূত্রের খবর, বিজয় রুপানি এখন অনেকটাই সুস্থ হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সঙ্গে কথাও বলেছেন। এদিন মঞ্চ থেকে বক্তৃতায় বিজয় রুপানি গুজরাটে বিতর্কিত লাভ জেহাদ আইন আনার কথা বলছিলেন। হঠাৎ তাল কাটে। মঞ্চে থাকা নেতা ও নিরাপত্তারক্ষীরা দেখেন, কথা বলতে বলতেই রুপানি থমকে যাচ্ছেন। কিছু বুঝে ওঠার আগেই মুখ্যমন্ত্রী সংজ্ঞাহীন হয়ে পড়েন। যদিও নিরাপত্তাকর্মীরা ধরে ফেলায় শারীরিক আঘাত লাগেনি তাঁর।

গুজরাট বিজেপির প্রধান সি আর পাতিল জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রীর শরীর ভালো যাচ্ছিল না। এদিন তাঁর রক্তচাপ হঠাৎ করে কমে যায়। সেই কারণেই তিনি সংজ্ঞা হারান। তবে কিছুক্ষণেই তাঁর জ্ঞান ফিরে আসে। হাসপাতালে চেক আপ করানো হয়।

আরও পড়ুন- রয় কৃষ্ণার গোলে লিগ শীর্ষে এটিকে মোহনবাগান

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...