Saturday, April 4, 2026

নয়া শ্রম আইন, ১৫ মিনিট অতিরিক্ত কাজ করলেই মিলবে ওভারটাইমের টাকা

Date:

Share post:

দেশের কর্ম সংস্কৃতিকে পরিবর্তন এবং তাকে আরও স্বাস্থ্যকর করে তুলতে আগ্রহী কেন্দ্রীয় সরকার। আর তাই এবার কর্মীরা নির্দিষ্ট সময়ের বাইরে অতিরিক্ত ১৫ মিনিট কাজ করলেই তা ‘ওভারটাইম’ হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নেওয়ার পথে কেন্দ্র।

পুরোনো নিয়মে এই সময়সীমা ছিল ৩০মিনিট। অর্থাৎ কাজের নির্দিষ্ট সময়ের পর ৩০ মিনিট অতিরিক্ত কাজ করলে, তার জন্য অতিরিক্ত অর্থ দেওয়া হত শ্রমিককে। বর্তমানে সরকারের নতুন আইনে ৩০ মিনিটের বদলে তা ১৫ মিনিট করা হয়েছে। অর্থাৎ, এই নতুন আইন কার্যকর হয়ে গেলে, কোন শ্রমিক তাঁর নির্ধারিত সময়ের থেকে যদি ১৫ মিনিট বেশি কাজ করে তাহলে তাঁকে ওই সময়ের জন্য অতিরিক্ত বেতন দেওয়া হবে। প্রস্তাবিত শ্রম আইনে বলা হয়েছে এবার থেকে সপ্তাহে কাজের দিন কমিয়ে ৪দিন করা যেতে পারে। তবে সেক্ষেত্রেও সাপ্তাহিক মোট কাজের ঘন্টা অবশ্য একই রাখতে হবে অর্থাৎ ৪৮ ঘন্টা। সংস্থাগুলির জন্য সরকার এবার এমনটাই ভেবেছে। সেক্ষেত্রে সাপ্তাহিক কাজের দিন ৪দিনে কমিয়ে এনে তিনদিন সবেতন ছুটি পাবে কর্মীরা। এই নতুন শ্রম আইন বাস্তবায়িত করতে চাইছে কেন্দ্র, সেই প্রক্রিয়া চলছে। পাশাপাশি, নতুন শ্রম নিয়মে সব কর্মীকে পিএফ ও ইএসআইয়ের সবরকম সুবিধা দিতে বাধ্য থাকবে কোম্পানিগুলি।

আরও পড়ুন- সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ কাজ, রবীন্দ্রসঙ্গীতে গৌতম দেব, প্রকাশিত ‘এ জীবন পূণ্য করো’

Advt

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...