Saturday, April 4, 2026

নবান্ন অভিযানে আহত এক বাম যুবনেতার মৃত্যু

Date:

Share post:

বাম (Left) ছাত্র-যুবদের (Student Youth) নবান্ন (Nabanna) অভিযানকে কেন্দ্র করে গত সপ্তাহে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল শহরের বুকে। পুলিশের (Kolkata Police) বিরুদ্ধে বেপরোয়া লাঠিচার্জের (Lathi Charge) অভিযোগ করা হয়েছিল বামেদের তরফে। যার জেরে শুক্রবার ১২ ঘন্টার বাংলা বনধ (Strike) ডেকেছিল বাম ও সহযোগী দলগুলি। সেই ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া পড়েছিল রাজ্যজুড়ে।

আরও পড়ুন:ফের ৫০টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের! এই নিয়ে চলতি মাসে দু’বার

SFI-DYFI অভিযোগ করেছিল, পুলিশের লাঠির আঘাতে তাদের কমপক্ষে ৪০০ জন কর্মী গুরুতর আহত। বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আজ, সোমবার সকালে সেখানেই মৃত্যু হল এক ডিওয়াইএফআই নেতার। মৃত ওই যুবকের নাম মইদুল ইসলাম মিদ্যা (৩১)। বাড়ি বাঁকুড়ার কোতুলপুরে। পুলিশের লাঠির আঘাতে মাথার টিস্যু ছিঁড়ে গিয়েই তাঁর মৃত্যু (Death) হয়েছে বলে অভিযোগ উঠছে বামেদের তরফে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে মৃত্যুর কারণ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...