Tuesday, March 31, 2026

রেকর্ড গড়ে এবার মৃদু ধাক্কা খেল দেশের শেয়ারবাজার

Date:

Share post:

🔹সেনসেক্স ৫২,১০৪.১৭ (⬇️ -০.০১০%)
🔹নিফটি ১৫,৩১৩.৪৫ (⬇️ -০.০১%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে মঙ্গলবার মৃদু ধাক্কা খেলো দেশের শেয়ারবাজার। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল গতকালের তুলনায় মাত্র ৪৯ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। তবে এই সামান্য প্রথমে উদ্বেগের কিছু দেখছেন না বিনিয়োগকারীরা। আগামীতে শেয়ারবাজার আরো চড়তে পারে বলে আশা প্রকাশ করছেন অর্থনীতিবিদরা।

আরও পড়ুন-সেরামের তৈরি করোনা ভ্যাকসিন ফেরত নিতে বলল দক্ষিণ আফ্রিকা

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৪৯.৯৬ পয়েন্ট বা -০.০১০ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫২,১০৪.১৭। এনএসই নিফটি (NSE Nifty) নেমেছে মাত্র -১.২৫ পয়েন্ট বা -০.০১ শতাংশ নেমে হয়েছে ১৫,৩১৩.৪৫। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তাতে এই সামান্য পতনে খুব একটা বিচলিত হচ্ছেন না বিনিয়োগকারীরা।

Advt

প্রসঙ্গত, সেনসেক্স, সংবেদনশীলতার সূচক হিসাবেও পরিচিত। এটি বিএসই লিমিটেডের মাপকাঠি সূচক এবং ভারতের সর্বাধিক বহুল ট্র্যাকড ইক্যুইটি গেজ।

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...