Saturday, April 4, 2026

৩১৭ রানে জয় ভারতের, ম‍্যাচের সেরা অশ্বিন

Date:

Share post:

চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে( chennai 2nd test) জয় ভারতের( india)। ৩১৭ রানে হারালো ইংল‍্যান্ডকে( england)। শতরান করে ম‍্যাচের সেরা হন রবীচন্দ্র অশ্বিন( R Ashwin)। পাঁচ উইকেট নেন অক্সর প‍্যাটেল। মাত্র চারদিনেই জয় তুলে নিল বিরাট কোহলির ( virat kohli) দল।

এদিন ইংল‍্যান্ডের সামনে ৪৮২ রানের টার্গেট রাখে বিরাট কোহলির দল। জবাবে ব‍্যাট করতে নেমে ১৬৪ রানেই গুটিয়ে যায় জো রুটের দল। ভারতীয় বোলারদের সামনে কার্যত দাড়াতেই পারেনি রুট বাহিনী। ইংল‍্যান্ডের হয় সর্বোচ্চ রান মইন আলির। ৪৩ রান করেন তিনি। মইনকে বাঁদ দিয়ে ইংল‍্যান্ডের রান সংখ‍্যা ঠিক এরকম, রুট করেন ৩৩। ৮ রান করেন স্টোকস। ওলি পপ করেন ১২। ভারতের হয়ে পাঁচ উইকেট নেন অক্সর প‍্যাটেল। ৩ উইকেট রবীচন্দ্র অশ্বিনের এবং দুই উইকেট নেন কুলদীপ যাদব। এই জয়ের ফলে সিরিজে ফলাফল ১-১।

প্রথম ম্যাচে হারের বদলা নিলেন বিরাট বাহিনী।ভারতীয় স্পিনারদের সামনে প্রায় আত্মসমর্পণ করলেন জো রুটরা। প্রথম ইনিংসে রোহিত শর্মা এবং দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের শতরান বড় ভূমিকা নিল ভারতের জয় এনে দিতে।

আরও পড়ুন:সৌরভ, জয় শাহের সময়সীমা বাড়ানোর শুনানি হওয়ার কথা মঙ্গলবার

Advt

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...