Wednesday, June 24, 2026

সৌরভ, জয় শাহের সময়সীমা বাড়ানোর শুনানি হওয়ার কথা মঙ্গলবার

Date:

Share post:

বিসিসিআই প্রেসিডেন্ট ( bcci president ) সৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly) এবং বোর্ড সচিব ( bcci Secretary ) জয় শাহের ( jay shah) পদে থাকার শুনানি মঙ্গলবার হওয়ার কথা। গত মাসে হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়।

ভারতীয় বোর্ডের প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিবের পদে থাকা জয় শাহের সময় বৃদ্ধির দাবি জানিয়েছে বোর্ড। বোর্ডের তরফে আরও ২ সপ্তাহের জন্য তা মুলতুবি করতে আর্জি জানানো হয়েছে।

গতবছরই সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহের পদে থাকার সময়সীমা পার হয়ে যায়। ২০১৮ সালের অগস্টে সুপ্রিম কোর্টের অনুমোদিত বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী সৌরভদের বাধ্যতামূলক ছুটিতে চলে যাওয়ার কথা।

২০১৪ সালে বাংলার ক্রিকেট বোর্ডের (সিএবি) প্রধান ছিলেন সৌরভ। জয় ২০১৩ সালে গুজরাত ক্রিকেট বোর্ডে যোগ দেন সহ-সচিবের পদে। দুজনরই ছয় বছর বেশি ধরে পদ সামলাছেন। নিয়ম অনুযায়ী ছয় বছরের বেশি কেউ পদে থাকতে পারবেন না।

সুপ্রিম কোর্টে বিচারপতি নাগেশ্বর রাও এবং বিচারপতি রবীন্দ্র ভাটের সামনে মঙ্গলবার এই মামলা ওঠার কথা। এখন দেখার কি রায় দেন তারা।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে রাফা

Advt

Advt

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...