Sunday, April 5, 2026

তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে চলল গুলি, অভিযোগের আঙুল বিজেপির দিকে

Date:

Share post:

তৃণমূলের(TMC) এক পঞ্চায়েত সদস্যর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের(Criminal) বিরুদ্ধে। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি চুঁচুড়া থানার ব্যান্ডেল নলডাঙ্গা(Naldanga) এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ কোদালিয়া-২ নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য বিজন মল্লিকের বাড়ির দরজায় কেউ বা কারা গুলি চালায় বলে অভিযোগ। সেসময় রাস্তায় কেউ না থাকায় কাউকে দেখতে পায়নি। গুলির শব্দে সকলে বাইরে বেরিয়ে এসে দেখতে পায় কাঁচের দরজা ফুটো হয়ে গেছে। গুলির অংশ পড়ে রয়েছে ঘরের মেঝেতে। বিজনবাবু তখন এলাকায় সরস্বতী পুজো মন্ডপে ছিলেন। খবর পেয়ে তিনিও ছুটে আসেন। খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে চুঁচুড়া থানা ও ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্তে নামে।

আরও পড়ুন:রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে কানহাইয়া কুমারের নামে সমন 

খবর পেয়ে বিজনবাবুর বাড়িতে আসেন স্থানীয় পঞ্চায়েত প্রধান বিদ্যুৎ বিশ্বাস। তৃণমূলের অভিযোগ ভোটের মুখে ভয় দেখাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন নলডাঙ্গার বাসিন্দা তথা বিজেপি যুব মোর্চার হুগলী সাংগঠনিক জেলা সভাপতি সুরেশ সাউ। তিনি বলেন, তৃণমূল গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে।

Advt

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...