Wednesday, June 24, 2026

বাংলায় সরস্বতী পুজোর শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

Date:

Share post:

মহামারির আবহে সরস্বতী পুজোতে এবার ভাটার টান । এই বছর সেভাবে নেই কোনও উন্মাদনা । সংক্রমণ এড়াতে অনেক স্কুলেই বন্ধ বাণী বন্দনা । আবার অনেক জায়গায় পূজা নমো নমো করে হচ্ছে । খুশির এই দিনে আগের মতো আনন্দ কোথায় যেন উধাও হয়ে গেছে।
এরই মাঝে সরস্বতী পূজার শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তাও আবার বাংলায়। আজ টুইটারে বাংলায় শুভেচ্ছা বার্তা দেন তিনি । টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ।
বসন্ত পূর্ণিমা এবং সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রথমে রাষ্ট্রপতি হিন্দিতে টুইটারে শুভেচ্ছা বার্তা দেন । এরপর সেই হিন্দি লেখারই বাংলা অনুবাদ করে তিনি তা টুইটারে পোস্ট করেন ।


টুইটারে তিনি বাংলায় লেখেন , “বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পূজার এই শুভ মুহূর্তে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রার্থনা করি বসন্তের আগমন সকল দেশবাসীর জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনুক। “

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...