Saturday, June 20, 2026

বিশ্বব্যাপী কোভিশিল্ড ভ্যাকসিন সরবরাহের অনুমোদন দিল WHO

Date:

Share post:

বিশ্বব্যাপী করোনা টিকা সরবরাহ করার অনুমোদন পেল ভারতের সেরাম ইনস্টিটিউট। ছাড়পত্র দিয়েছে হু। সেরামের পালকে যোগ হল নতুন পালক। কোভিশিল্ড প্রস্তুতকারক সংস্থা অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকা এবং পুনের সেরাম ইনস্টিটিউট। বিশ্বে আর্থিক পিছিয়ে পড়া দেশগুলিতে যাতে করোনার টিকা পৌঁছে দেওয়া যায়, সেই কারণেই WHO-এর এই তৎপরতা। ভারতের সেরাম ইনস্টিটিউট এবং দক্ষিণ কোরিয়ার অ্যাস্ট্রাজেনেকা-এসকেবিও-র তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারে অনুমোদন দিয়েছে হু।

আরও পড়ুন-মধ্যপ্রদেশে ব্রিজ ভেঙে খালে পড়ল বাস, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩২

ফাইজারের পর অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন হল দ্বিতীয় টিকা যাকে ছাড়পত্র দিল World Health Organisation। সোমবারই এই ঘোষণা করে হু। রাষ্ট্রসংঘের কোভ্যাক্স কর্মসূচিতে লক্ষ লক্ষ করোনা টিকার ডোজ বিশ্বব্যাপী দেশে পাঠানো হবে। WHO’র সহকারী ডিরেক্টর জেনারেল (মেডিসিন) ডা. মারিয়াঞ্জেলা সিমাও জানিয়েছেন, যে সমস্ত দেশগুলির টিকা তৈরি করার কাঠামো নেই তারা এবার এই কর্মসূচিতে স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষকে টিকা দিতে পারবে। ইতিমধ্যেই বিশ্বের ১৯০টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মসূচিতে যোগ দিয়েছে।

কিন্তু এখনও অনেকে দেশই গণ টিকাকরণ কর্মসূচি শুরু করতে পারেনি। এমনকী ধনী দেশগুলিও ভ্যাকসিনের স্বল্পতা নিয়ে ভুগছে। তবে কোভিশিল্ড ভ্যাকসিন বিশ্বের ৫০টিরও বেশি দেশে অনুমোদিত হয়েছে। তার মধ্যে ব্রিটেন, ভারত, আর্জেন্টিনা, মেক্সিকো রয়েছে। ফাইজার টিকার তুলনায় এটির দাম কম।

Advt

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...