Friday, April 3, 2026

বাঙালির আবেগ ছোঁয়ার চেষ্টায় বৃহস্পতিবার সাগর -নামখানায় অমিত শাহ

Date:

Share post:

নীলবাড়ি দখলের লড়াইয়ের জন্য শুধু রাজনৈতিক কর্মসূচিই নয়, বাঙালির আবেগ ছোঁয়ার চেষ্টায় মরিয়া  বিজেপি। এ বার তাদের লক্ষ্য সাগরে কপিলমুনির আশ্রম। এখনও পর্যন্ত যা পরিকল্পনা, তাতে আগামীকাল বৃহস্পতিবার কাকদ্বীপ থেকে দলের কলকাতা জোনের ‘পরিবর্তন’ যাত্রার সূচনা করবেন অমিত শাহ। তবে তার আগে তিনি যাবেন সাগরে। সেখানে কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে শুরু করবেন ফেব্রুয়ারির দ্বিতীয় সফর।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইচ্ছার গুরুত্ব দিয়ে চূড়ান্ত তৎপরতা শুরু করে দিয়েছ রাজ্য বিজেপি। সকাল সকাল সাগরে চলে গিয়েছেন রাজ্য বিজেপি-র সহ সভাপতি তথা রাঢ়বঙ্গ জোনের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায়। প্রস্তুতি দেখার পাশাপাশি তিনিও কপিলমুনির আশ্রমে পুজো দেন।
অমিত শাহের যে কর্মসূচি এখনও পর্যন্ত জানা গিয়েছে, তাতে কলকাতা বিমানবন্দর থেকে সোজা হেলিকপ্টারে সাগরে যাবেন তিনি । সেখানে পুজো দিয়ে মধ্যাহ্নভোজ সারবেন। এর পরে হেলিকপ্টারেই আসবেন কাকদ্বীপে। সেখানে রথযাত্রার সূচনা করবেন। তার পর নামখানার ইন্দিরা ময়দানে হবে জনসভা।
সম্প্রতি অমিত শাহ এবং বিজেপি সভাপতি জে পি নড্ডা কয়েক দফায় বাংলায় সফর করেছেন। প্রতিটি কর্মসূচির আগেই তাঁরা কোনও না কোনও ধর্মীয় স্থান বা মন্দিরে গিয়েছেন।গত ৩০ এবং ৩১ জানুয়ারি অমিতের যে সফর বাতিল হয়েছিল, তাতেও ছিল মায়াপুরে ইস্কন মন্দির, কলকাতায় ভারত সেবাশ্রম সঙ্ঘ এবং বেলুড় মঠ পরিদর্শনের সূচি।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...