Tuesday, March 24, 2026

অমিত শাহ খাবেন, তাই নামখানার মেছুয়া বাড়ি এখন সেজে উঠছে নতুন সাজে

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ( Central Home minister Amit Shah)খেতে আসবেন। তাই নামখানার বিশ্বাস বাড়িতে (house of Subrata Biswas)এখন সাজ সাজ রব। খবর এতটাই চাউর হয়েছে যে আশপাশের গ্রামের লোকজন ভিড় করে দেখতে আসছে বিশ্বাস বাড়ি কোনটা।

আগামী বৃহস্পতিবার নামখানার (namkhana Indira maidan) ইন্দিরা ময়দানে জনসভায় যোগ দিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেই দিনই বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলায় পরিবর্তন রথযাত্রার সূচনা করবেন তিনি। কিন্তু ভোজন সারবেন কোথায়?নারায়ণপুরে এক উদ্বাস্তু তপশিলি পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী ভোজ উপলক্ষে ইতিমধ্যেই সেই বাড়িতে শুরু হয়ে গিয়েছে তোড়জোড়।

একসময় কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিলেন মাছ বিক্রেতা সুব্রত বিশ্বাসরা । নামখানার সামান্য জায়গার উপর একচিলতে আস্তানা। দারিদ্র নিত্যসঙ্গী। স্ত্রী অর্চনা বিশ্বাস পরিচারিকার কাজ করেন। এহেন পরিবারে এসেই জমিয়ে মধ্যাহ্নভোজ সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর আসার আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে দফায় দফায় প্রতিনিধি দল এসে ঘুরে দেখেন গোটা এলাকা

অমিত শাহের মধ্যাহ্নভোজন করানোর আবেদন জানিয়ে দিন সাতেক আগেই বিশ্বাস পরবারের সঙ্গে যোগাযোগ করেন জেলা বিজেপির কর্মকর্তারা। অর্থনৈতিক অবস্থা সঙ্গীন হলেও বিজেপির সেই প্রস্তাবে রাজি হয়ে যান সুব্রত বিশ্বাস। স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য ঘরোয়া নিরামিষ খাবারের আয়োজন করতে চলেছেন তাঁরা। মেনুতে থাকছে ভাত, ডাল, সবজির তরকারি, চাটনি, দই ও মিষ্টি।

Advt

Related articles

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...