Thursday, April 2, 2026

গুরুত্বপূর্ণ গুরুবার: দক্ষিণ ২৪ পরগনায় একই দিনে মমতা-অভিষেক-অমিত

Date:

Share post:

বঙ্গ রাজনীতিতে এই গুরুবারের গুরুত্ব বেড়েছে দক্ষিণ ২৪ পরগনায়। একই দিনে জেলায় রাজনৈতিক কর্মসূচি তিন হেভিওয়েট নেতা-নেত্রীর- মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee) এবং অমিত শাহ (Amit Shah)।

বৃহস্পতিবার, একমঞ্চে থাকছেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার (Diamond Harbour) লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুরে তৃণমূলের কর্মী সম্মেলনেই এক মঞ্চে দেখা যাবে তাঁদের।

এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন সাগরে কপিলমুনির আশ্রমে পুজো দিতে। সেখান থেকেই হেলিকপ্টারে নামখানা। সেখান থেকে বিজেপি-র পরিবর্তন যাত্রা শুরু করবেন। শুধু সাগরে পুজো কিংবা নামখানায় পরিবর্তন যাত্রা দিয়েই শেষ হবে না। দুপুরে নামখানার নারায়ণপুরে মৎস্যজীবী সুব্রত বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। তারপর কাকদ্বীপ (Kakdwip) গিয়ে জনসভাতেও ভাষণ দেওয়ার কথা আছে তাঁর।

কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের (Tmc) বুথস্তরের কর্মীদের সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর বিধানসভার দৌলতপুরে হবে। বিজেপির (Bjp) কথায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচির জন্যই এই পরিবর্তন করেছে শাসকদল। যদিও এই কথা মানতে নারাজ তৃণমূল।

২০১৯ সালের লোকসভা ভোটে এই জেলার চারটি আসনেই গিয়েছে জোড়াফুলের দখলে। ২০১৬ সালের বিধানসভা ভোটেও ৩১টির মধ্যে ২৯টিতে জয় পেয়েছিল তৃণমূল। তাই এখানে বিজেপি-কে জায়গা ছাড়তে নারাজ রাজ্যের শাসকদল। এই পরিস্থিতিতে শাহের জেলা সফরের দিনেই সভাতে তৃণমূল নেত্রী এবং স্থানীয় সাংসদ কী বার্তা দেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- মন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা, গুরুতর আহত হয়ে ভর্তি হাসপাতালে

Advt

 

Related articles

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...

ভারতীয় শিল্পে রেকর্ড দামে বিক্রি রাজা রবি বর্মার ‘যশোদা ও কৃষ্ণ’

ভারতীয় শিল্পের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করল রাজা রবি বর্মার (King Ravi Varma) অমূল্য সৃষ্টি 'যশোদা ও...

কলকাতার পরে এবার I-Pac-এর ৩ রাজ্যের অফিসে ইডি হানা

বাংলায় গণতান্ত্রিক লড়াইয়ে এঁটে উঠতে না পেরে কি এবার কেন্দ্রীয় সংস্থাকে হাতিয়ার করে তৃণমূলের নির্বাচনী রণকৌশল ভেস্তে দেওয়ার...

রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে রাঘবকে সরাল AAP

দলের সঙ্গে দূরত্ব বাড়ছিলই। রাজ্যসভায় সাধারণ মানুষের হয়ে সওয়াল করেও পদ হারালেন আম আদমি পার্টির (AAP) সাংসদ রাঘব...