Saturday, April 4, 2026

পরিকল্পিতভাবে খুন করা হয়েছে মইদুলকে – অভিযোগ সুশান্ত ঘোষের 

Date:

Share post:

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে মইদুলকে- বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানে গিয়ে মৃত মইদুল ইসলাম মিদ্দার (Moidul Ishkam Midda) বাড়ি গিয়ে অভিযোগ করেন সিপিআইএম (Cpim) নেতা সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। মঙ্গলবার বিকেলে, মইদুলের বাড়ি যান তিনি। কথা বলেন মৃতের মা, স্ত্রী-সহ পরিবারের সঙ্গে।

সুশান্ত ঘোষ বলেন, ডিওয়াইএফআই সদস্য নবান্ন দখল করতে যাননি, অধিকারের দাবিতে আন্দোলন করতে গিয়েছিলেন। “খুন করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না” বলে মন্তব্য করেন সিপিআইএম নেতা। সুশান্ত ঘোষ বলেন, বামপন্থীদের খুন করে কোথাও আন্দোলন দমিয়ে রাখা যায়নি। মইদুলের মৃত্যুর যোগ্য জবাব দেবেন ছাত্র-যুবরা।

সোমবার গভীর রাতে, সংগঠনের পতাকায় ঢেকে ডিওয়াইএফআই-র সদস্যের দেহ নিয়ে যাওয়া হয় কোতুলপুরের চোরকোলা গ্রামে। মঙ্গলবার, মইদুল ইসলামের শেষ যাত্রায় অংশ নেন প্রচুর মানুষ। ছিলেন ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভয় মুখোপাধ্যায় (Abhay Mukharjee), রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র (Sayandeep Mitra), সভানেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় (Minakkhi Mukharjee), প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্র-সহ বাম নেতা-কর্মীরা।

যে কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাজির ছিল বিশাল পুলিশ বাহিনী। মইদুল ইসলামের দেহ নির্দিষ্ট কবররস্থানে কবর দেওয়া হয়। স্থানীয়রা চোখের জলে শেষ বিদায় জানান মইদুলকে।

Advt

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...