Wednesday, June 3, 2026

ডার্বির প্রস্তুতিতে ব‍্যস্ত বাগান ব্রিগেড

Date:

Share post:

১৯ তারিখ বছরের প্রথম ডার্বি( derby)। তার প্রস্তুতি গত মঙ্গলবার থেকেই শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান( atk mohunbagan)। লিগে শীর্ষ স্থান ধরে রাখতে মরিয়া হাবাসের দল। তাই লেগের দ্বিতীয় ডার্বিতে জয়কেই পাখির চোখ করছে বাগান শিবির।

শুক্রবারের ডার্বি মহারণে যেন কোন খামতি না থাকে দলে, সেই দিকে নজর বাগানের হ‍্যেডস‍্যারের। বুধবার অনুশীলনে যেন সেই ছবি ধরা পরল। এদিন অনুশীলনে সেট পিসে জোর দেন হাবাস, এরপাশাপাশি আক্রমণ ভাগেও নজর দেন তিনি।

প্রথম লেগে লাল-হলুদের বিরুদ্ধে জয় পেয়েছিল বাগান ব্রিগেড। গোল করেছিলেন রয় কৃষ্ণা এবং মনবীর সিং। তবে দ্বিতীয় লেগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে সর্তক বাগানের কৃষ্ণা। এদিন তিনি বলেন,” ইস্টবেঙ্গল এখন যথেস্ট শক্তিশালী দল। জানুয়ারি মাসে বেশ কিছু ভাল ফুটবলার এসেছে। এখন ইস্টবেঙ্গল অনেক ভাল খেলছে। ওদের রক্ষন এখন অনেক শক্তিশালী। অনেক হওয়া গোল বাঁচিয়েছে। তাই প্রথম লেগের থেকে দ্বিতীয় লেগের ডার্বি সহজ হবে না।”

লেগের প্রথম ডার্বিতে না থাকলেও, লেগের দ্বিতীয় ডার্বি খেলতে মাঠে নামবেন মার্সেলিনহো। এই ম‍্যাচ নিয়ে তিনি বলেন, ” কলকাতার ডার্বি না খেললেও, এই ডার্বি আবেগ আমি জানি। এই ম‍্যাচে খেলতে মুখিয়ে আছি। ডার্বির গুরুত্ব আমি বুঝতে পারছি।”

আরও পড়ুন:আইজলের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া সাদা-কালো ব্রিগেড

Advt

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...