Friday, April 3, 2026

ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, মাথায় হাত মধ্যবিত্তের

Date:

Share post:

আবারও বাড়ল তেলের দাম। এই নিয়ে টানা ৯ দিন(hiking for continuous 9 days) কলকাতা ও দেশের মেট্রো শহরগুলিতে পেট্রোল-ডিজেলের( price hike of petrol diesel) দাম বাড়ল। কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ২৪ পয়সা বাড়ল। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম হল লিটার প্রতি ৯০ টাকা ৭৮ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ২৫ পয়সা। ফলে কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম হল ৮৩ টাকা ৫৪ পয়সা।

মাত্র একদিন আগেই মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ২৯ পয়সা বেড়ে হয়েছিল ৯০ টাকা ৫৪ পয়সা। ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বেড়ে হয় ৮৩ টাকা ২৯ পয়সা।

১৫ ফেব্রুয়ারি পেট্রোলের দাম লিটারপ্রতি ২৪ পয়সা বেড়ে হয় ৯০ টাকা ২৫ পয়সা। ডিজেলের দাম লিটারপ্রতি ২৯ পয়সা বেড়ে হয় ৮২ টাকা ৯৪ পয়সা।

১৪ ফেব্রুয়ারি পেট্রোলের দাম ছাড়িয়ে যায় ৯০ টাকা। আর ডিজেলের দাম হয় লিটারে ৮২.৬৫ টাকা।

১৩ ফেব্রুয়ারি লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৮৯.৭৩ টাকা এবং ডিজেলের দাম ৮২.৩৩ টাকা।

১২ ফেব্রুয়ারি পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয় যথাক্রম ৮৯.৪৪ টাকা ও ডিজেল ৮১.৯৬ টাকা।

১১ ফেব্রুয়ারি দাম আরও বাড়ে। পেট্রোলের দাম ছিল ৮৯.১৬ টাকা, ডিজেল ৮১.৬১ টাকা।১

০ ফেব্রুয়ারি পেট্রোলের দাম বেড়ে হয় ৮৮.৯২ টাকা, ডিজেলের দাম বেড়ে হয় ৮১.৩১ টাকা।

৯ ফেব্রুয়ারি কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৮৮.৬৩ টাকা, ডিজেল ৮১.০৬ টাকা।

কিন্তু এইভাবে লাগাতার পেট্রোপণ্যের দামবৃদ্ধি দরুণ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমনিতেই আনাজপাতির দাম মধ্যবিত্তের নাগাল ছাপিয়ে গেছে। এবার তেলের লাগামছাড়া দামের জন্য সব কিছুরই মূল্যবৃদ্ধির সম্ভাবনা থেকে যাচ্ছে। এদিকে সরকারের দাবি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় আরও মহার্ঘ হচ্ছে পেট্রোপণ্য। বর্তমানে সর্বাধিক তেল উৎপাদনকারী দেশগুলি তেল উৎপাদনে রাশ টেনেছে।

Advt

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...