Monday, April 13, 2026

ফের বড় ধাক্কা শেয়ারবাজার, ৩৭৯ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫১,৩২৪.৬৯ (⬇️ -০.৭৩%)

🔹নিফটি ১৫,১১৮.৯৫ (⬇️ -০.৫৯%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে বৃহস্পতিবার বড় ধাক্কা খেলো দেশের শেয়ারবাজার। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল এক ধাক্কায় ৩৭৮ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। তবে এই পতনে উদ্বেগের কিছু দেখছেন না বিনিয়োগকারীরা। আগামীতে শেয়ারবাজার আরো চড়তে পারে বলে আশা প্রকাশ করছেন অর্থনীতিবিদরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৩৭৯.১৪ পয়েন্ট বা -০.৭৩ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫১,৩২৪.৬৯। এনএসই নিফটি (NSE Nifty) নেমেছে -৭৯.৯৫ পয়েন্ট বা -০.৫৯ শতাংশ নেমে হয়েছে ১৫,১১৮.৯৫। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তাতে এই পতনে খুব একটা বিচলিত হচ্ছেন না বিনিয়োগকারীরা।

আরও পড়ুন:বামেদের রেল রোকো কর্মসূচির জেরে ভোগান্তি অফিস ফেরত যাত্রীদের

প্রসঙ্গত, সেনসেক্স, সংবেদনশীলতার সূচক হিসাবেও পরিচিত। এটি বিএসই লিমিটেডের মাপকাঠি সূচক এবং ভারতের সর্বাধিক বহুল ট্র্যাকড ইক্যুইটি গেজ।

Advt

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...