Thursday, June 25, 2026

বামেদের টলিউড চমক, টালিগঞ্জে সিপিএম প্রার্থী হতে পারেন দেবদূত ঘোষ

Date:

Share post:

তৃণমূল(TMC)-বিজেপি’র (BJP) পথে হেঁটেই এবার বিধানসভা নির্বাচনে (Assembly Election) টলিউডের (Tollywood) চমক দিতে চলেছে বামফ্রন্ট (Left front)। সিপিএম (CPIM) সূত্রে খবর, বাংলা টেলিভিশন সিরিয়াল ও সিনেমার পরিচিত অভিনেতা (Actor) দেবদূত ঘোষ (Debdoot Ghosh) এবার প্রার্থী (Candidate) হচ্ছেন টালিগঞ্জ (Tollygunj) কেন্দ্র থেকে। বাম-কংগ্রেস আসন সমঝোতা কার্যত চূড়ান্ত। অপেক্ষা আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সঙ্গে “মহাজোট” প্রক্রিয়া ঝুলে থাকলেও, আগামী এক সপ্তাহের মধ্যে সেটাও সম্পন্ন হয়ে যাবে। ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড আছে বামেদের। সেই সমাবেশের আগেই মোটামুটি চূড়ান্ত হয়ে যাবে আসন বন্টন ও প্রার্থী তালিকা। নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলেই প্রকাশ করা হবে সেই তালিকা। তবে জোটের সামগ্রিক আসন বন্টন যেমনই হোক না কেন, টালিগঞ্জ আসনে যে সিপিএম প্রার্থী দাঁড় করবে, সেটা একশো শতাংশ নিশ্চিত। এবং সেখানেই অভিনেতা দেবদূত দৌড়ে সবচেয়ে এগিয়ে বলে জানা গিয়েছে।

দেবদূত আগে কখনও সক্রিয় রাজনীতিতে না থাকলেও বামপন্থী মনোভাবপন্ন বলেই ইন্ডাস্ট্রিতে পরিচিত। বামপন্থী পরিবারে বড়ো হয়ে ওঠা তাঁর। দেবদূতের বাবা সক্রিয় সিপিএম নেতা ছিলেন। সিপিএম কাউন্সিলারও ছিলেন।

প্রসঙ্গত, ২০১৬ বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্রে তৃণমূলের অরূপ বিশ্বাসের কাছে খুব কম ভোটে হেরেছিলেন সিপিএম প্রার্থী। এই এলাকায় বামেদের সংগঠনও ভালো। টালিগঞ্জ কেন্দ্রকে এবার তাই বাড়তি গুরুত্ব দিয়ে পাখির চোখ করেছেন বিমান বসুরা। আলিমুদ্দিনের খবর, দেবদূত ঘোষের সঙ্গে ইতিমধ্যেই পাকা কথা হয়ে গিয়েছে সিপিএম নেতাদের। তিনিও নাকি প্রার্থী হতে রাজিও হয়েছেন। এখন দেখার, শেষ পর্যন্ত কী হয়!

আরও পড়ুন- মন্ত্রীর ওপর হামলা নিয়ে আলোচনা, রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

Advt

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...