Saturday, April 4, 2026

২০২১-এ রেকর্ড গড়ে সবচেয়ে বেশি আসনে জিতবে তৃণমূল: মমতা

Date:

Share post:

বিজেপির (Bjp) সব ভোটের অঙ্ক ফেল করে যাবে। একুশের ভোটে রেকর্ড ভোটে জিতে ফের সরকার গড়বে তৃণমূল (Tmc)। ভেঙে দেবে অতীতের সব রেকর্ড। দক্ষিণ ২৪ পরগনায় পৈলানের কর্মিসভা থেকে জানালেন প্রত্যয়ী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। দলীয় কর্মীদের চাঙ্গা করতে বুথে বুথে কড়া নজর রাখার নির্দেশ দেন তিনি। বিজেপির মোকাবিলায় মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানান তৃণমূল নেত্রী।

আরও পড়ুন:বড্ড তাড়া! মাঝপথে রোড-শো ছেড়ে গাড়ি চড়ে হাওয়া অমিত শাহ

পৈলানের সভা থেকে রাজ্যের মন্ত্রী জাকির হোসনের (Zakir Hossain) উপর আক্রমণের ঘটনা নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, মৃত্যুর সঙ্গে লড়াই করছে জাকির। হামলায় প্রায় ২৬ জন আহত হয়েছেন। জাকির হোসেন খুবই জনপ্রিয় নেতা বলে মন্তব্য করেন মমতা। নিমতিতায় হামলার ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। রেল স্টেশনের ভিতরের অঞ্চল রেল (Rail) পুলিশের অধীনে। সেখানে এই ধরনের আক্রমণ গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তৃণমূল নেত্রী।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...