Friday, April 3, 2026

পেট্রোলের সেঞ্চুরি পার, দাম বৃদ্ধিতে কংগ্রেসের ঘাড়ে দোষ চাপালেন মোদি

Date:

Share post:

একনাগাড়ে বাড়তে থাকা পেট্রোল-ডিজেলের(petrol diesel) মূল্যবৃদ্ধির বেহালদশা দেশবাসীর। এক টানা মূল্যবৃদ্ধি জেরে বর্তমানে রাজস্থানে সেঞ্চুরি পার করে ফেলেছে পেট্রোল। অবশ্য শুধু পেট্রোল নয়, বাড়তে থাকা এলপিজি গ্যাসের দামের জেরে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মধ্যবিত্ত। এমন অবস্থার মাঝেই এবার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে অতীতের কংগ্রেস সরকারের বিরুদ্ধে আক্রমণ চালাতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi)। তিনি জানান, দেশে তেল-গ্যাসের আমদানিনির্ভরতা না কমানোর জন্য আজ মধ্যবিত্তের হিসেবে আগুন ধরেছে।

সম্প্রতি তামিলনাড়ুতে(Tamil Nadu) তেল ও গ্যাসের একটি প্রকল্পের উদ্বোধন এগিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বলেন, ‘এতটা আমদানি নির্ভর হয়ে থাকা যায়? আমি কারো সমালোচনা করতে চাই না। কিন্তু এই বিষয়টির দিকে আগে গুরুত্ব দিলে মধ্যবিত্তের ওপর এতখানি চা পড়ত না।’ সরাসরি কংগ্রেসের নাম না নিলেও মোদির বক্তব্য এটা পরিষ্কার বর্তমানে তেল গ্যাসের দাম বৃদ্ধি পিছনে তিনি দায়ী করেছেন পূর্ববর্তী কংগ্রেস সরকারকে।’ শুধু তাই নয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরো জানান, গত অর্থবছরে দেশে ৮৫ শতাংশের বেশি অপরিশোধিত তেল আমদানি করতে হয়েছে ভারতকে।

আরও পড়ুন:‘রেল ঘটনার দায় এড়াতে পারে না’, আহত জাকিরকে দেখার পর মন্তব্য মুখ্যমন্ত্রীর

এদিকে সময়ের সঙ্গে সঙ্গে প্রতিদিন মূল্য বৃদ্ধি ঘটে চলেছে পেট্রোল-ডিজেলের রাজস্থানে পেট্রোলের দাম ১০০ পার করার পর বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ১০০ ছাড়িয়ে গিয়েছে তেলের দাম। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের অনুপপুর শহরে পেট্রোলের দাম ১০০.২৫ টাকা। ডিজেলের দাম ৯০.৬৯ টাকা। পাশাপাশি রাজস্থানের শ্রী গঙ্গানগর পেট্রোলের দাম আজ ১০০.৪৯ টাকা। ডিজেলের দাম ৯২.৪৭ টাকা। এছাড়াও কলকাতা, দিল্লি, মুম্বাইতে পেট্রোলের দাম যথাক্রমে ৯১.১১ টাকা, ৯৬.৩২ টাকা, ৮৯.৮৮ টাকা।
ডিজেলের দাম যথাক্রমে, ৮৩.৮৬ টাকা, ৮৭.৩২ টাকা, ৮০.২৭ টাকা।

Advt

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...