Monday, April 13, 2026

অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন তৃণমূল বহিষ্কৃত মোশারফ হোসেন

Date:

Share post:

আগেই ইঙ্গিত দিয়েছিলেন। এবার প্রত্যাশামতোই কংগ্রেসে (Congress) যোগ দিলেন তৃণমূল (TMC) বহিষ্কৃত (Suspend) মোশারফ হোসেন (Mosharaf Hossain)। আজ, শুক্রবার দুপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Chowdhury) হাত ধরে এদিন কংগ্রেসে যোগ দেন তিনি। গত ১৭ ফেব্রুয়ারি দলবিরোধী-সহ একাধিক অনৈতিক কার্যকলাপের অভিযোগ তুলে মোশারফকে বহিষ্কার করেছিল মুর্শিদাবাদ (Murshidabad) জেলা তৃণমূল।

শাসক দল থেকে বহিষ্কার হওয়ার পর মুর্শিদাবাদের জেলা সভাধিপতি মোশারফ হোসেন জানিয়েছিলেন, তৃণমূল ছাড়লে কোনও ধর্ম নিরপেক্ষ দলেই যোগ দেবেন তিনি। তখনই বোঝা গিয়েছিল কংগ্রেসের হাত ধরতে চলেছেন তিনি। সেই পথে হেঁটেই এদিন দুপুরে বহরমপুরের টেক্সটাইল মোড়ে যুব কংগ্রেসের সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে দলীয় পতাকা তুলে নেন মোশারফ।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক সভায় গরহাজির ছিলেন মোশারফ। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে একাধিকবার দলবিরোধী মন্তব্যের অভিযোগও উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেও মোশারফ হোসেনকে বহিষ্কার করে তৃণমূল। মুর্শিদাবাদ তৃণমূল জেলা সভাধিপতি আবু তাহের জানিয়ে ছিলেন, জেলা পরিষদের সদস্যদের একটা গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। সেই বৈঠকেও গরহাজির ছিলেন মোশারফ। এরপর বাকি সদস্যদের সম্মতি নিয়েই তাঁকে অপসারণের সিদ্ধান্ত করা হয় ।

আরও পড়ুন:মুহূর্তে ধ্বংস হবে শত্রু ট্যাঙ্ক, পোখরানে পরীক্ষায় সফল বিধ্বংসী ‘ধ্রুবাস্ত্র’

Advt

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...