Friday, June 19, 2026

মঙ্গলের মাটিতে পা রাখল নাসার পার্সি, পাঠালো প্রথম ছবি!

Date:

Share post:

শেষ পর্যন্ত মঙ্গলের মাটিতে পা রাখল নাসার রোভার পার্সিভিয়ারেন্স । ভারতীয় সময় বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ মার্টিয়ান আকাশের মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে লালগ্রহে ঐতিহাসিক অবতরণ করে এই মঙ্গলযান । এই প্রক্রিয়াকে অত্যন্ত বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা। ফলে মঙ্গলের পাথর নিয়ে আসা ও প্রাণের অস্তিত্ব খোঁজার প্রচেষ্টা আরও এক ধাপ এগলো নাসা।


পারসিভিয়ারেন্সে রয়েছে ২৫টি ক্যামেরা ও ২টি মাইক্রোফোন । মঙ্গলে পৌঁছেই প্রথম ছবি পাঠিয়েছে এই রোভার । পার্সি নামের এই রোভার তার ৭ ফিট লম্বা হাত প্রসারিত করে মঙ্গল থেকে নমুনা সংগ্রহ করছে।
টেকঅফের প্রায় সাত মাস পর মঙ্গলের মাটিতে অবতরণ করেছে নাসার পার্সিভিয়ারেন্স । এই নিয়ে নাসার পাঁচটি রোভার মঙ্গলগ্রহের মাটি ছুঁলো । এর আগে মঙ্গলে পা রেখেছে সোজার্নার, যজম রোভার স্পিরিট ও অপরচুনিটি এবং কিউরিয়োসিটি ।
পারসিভিয়ারেন্সের অবতরণের পরই আনন্দে ফেটে পড়েন নাসার ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা । ”সাত মিনিটের আতঙ্ক” কাটিয়ে স্বস্তির শ্বাস ফেলেন তাঁরা ।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...