Sunday, June 14, 2026

বিধানচন্দ্রের নামে গড়ে তোলা হাসপাতালের নাম বদলে হয়ে গেল শ্যামাপ্রসাদ!!

Date:

Share post:

সব তৈরি। উদ্বোধন হওয়ার কথা ছিল আগামী ২৩ শে ফেব্রুয়ারি। কিন্তু তার আগেই রাতারাতি হাসপাতালের নাম বদলে ফেলা হলো । পশ্চিম মেদিনীপুরের বলরামপুরে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ একটি হাসপাতাল তৈরি করেছে। প্রথমে হাসপাতালটির নাম রাখা হয়েছিল বিসি রায় ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সএন্ড রিসার্চ হসপিটাল() Bidhan Chandra Roy Hospital। কিন্তু সম্প্রতি হঠাৎই হাসপাতালের নাম বদলে হয়ে যায়শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মেডিকেল রিসার্চ সেন্টার(Shyama Prasad Mukherjee research centre)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( prime minister Narendra Modi)আগামী ২৩ শে ফেব্রুয়ারি ভার্চুয়ালি (virtually will be inaugurated by prime minister)এই হাসপাতালের উদ্বোধন করবেন। কিন্তু কেনো হঠাৎ এই বদল? রাজ্য রাজনীতিতে এই নিয়ে রীতিমতো চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের দাবি বিজেপি সবকিছুতেই নিজেদের হাতে রাশ টানতে চাইছে। তাই নাম বদলের রাজনীতি চলছে। অন্যদিকে বিজেপির দাবি এতে কোনো রাজনীতি নেই। শুরু থেকে এটাই নাকি হওয়ার কথা ছিল। খড়গপুর আইআইটি কর্তৃপক্ষের দাবি, বোর্ড মিটিং করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পশ্চিম মেদিনীপুরের বলরামপুরে ৭৫০ শয্যার এই হাসপাতালটি তৈরি করেছে খড়গপুর আইআইটি। হাসপাতাল তৈরিতে খরচ হয়েছে ২৫০ কোটি টাকা। কিন্তু উদ্বোধনের ঠিক আগেই বদলে ফেলা হল হাসপাতালের নাম!

Advt

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...