Friday, June 26, 2026

মমতা এক দুর্নিবার ঘূর্ণিঝড়: মুক্তি পাচ্ছে ভাষা দিবসে, কৌতুহল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

সামনেই বিধানসভা নির্বাচন। তৃতীয়বার ক্ষমতা ধরে রাখতে পাহাড় থেকে সাগর ছুটে বেড়াচ্ছেন তৃণমূল নেত্রী। এই পরিস্থিতিতে ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসে মুক্তি পেতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) নিয়ে সম্ভবত প্রথম বাংলা তথ্যচিত্র ‘মমতা এক দুর্নিবার ঘূর্ণিঝড়’। এই তথ্যচিত্রটির পরিচালক অরিজিৎ মুখোপাধ্যায় (Arijit Mukherjee)। তিনিই চিত্রনাট্য লিখেছেন। প্রযোজনা করেছেন সমীর গোল (Samir Goal)।

দুজনেই জানান, তথ্যচিত্রটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের নানা ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই তৃণমূল কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষের মধ্যে ‘মমতা এক দুর্নিবার ঘূর্ণিঝড়’ দেখার জন্য প্রবল উৎসাহ দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে (Social Media) এ বিষয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে।

আসলে রাজ্যের প্রায় বেশিরভাগ মানুষ চায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ণময় ও সংগ্রামী জীবন সম্পর্কে জানতে।সেই তালিকায় যেমন তৃণমূলের নেতা-কর্মীরা আছেন, তেমনই আছেন সাধারণ মানুষ। অথচ আগ্রহ থাকলেও এমন কোনও তথ্যচিত্র তৈরি হয়নি এতদিন।

আরও পড়ুন:ভোটের দিন ঘোষণা না হলেও বাংলায় চলে এল কেন্দ্রীয় বাহিনী

পরিচালক অরিজিৎ মুখোপাধ্যায় বলেন, তথ্যচিত্রটিতে বহু পুরোনো ছবি ও ভিডিও ক্লিপিংস ব্যবহার করা হয়েছে। “এই তথ্যচিত্রটি সকলের পছন্দ হবে আশা করি”। আসলে বহু মানুষ জননেতা বা নেত্রী হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হতে গেলে যে লড়াইটা করতে হয়, যে যন্ত্রনা সহ্য করতে হয়, সেটা কজন জানেন? প্রযোজক এবং পরিচালকের আশা ‘মমতা এক দুর্নিবার ঘূর্ণিঝড়’ সবার ভালো লাগবে। তথ্যচিত্রটি দেখা যাবে ইউটিউবের (Youtube) মাক্সফ্লিক্স চ্যানেলে। এখন তথ্যচিত্রটি মুক্তির অপেক্ষায় দর্শকরা।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...